AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: এই মুহূর্তে কলকাতায় জারি সতর্কতা, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ভেসে যাবে এই এই এলাকা

Kolkata West Bengal Weather Update: বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছে মৌসম ভবন। তবে শক্তি বাড়িয়ে উপকূলে ঢুকবে গভীর নিম্নচাপ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজই অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই মুহূর্তে পুরী থেকে ২৭০ কিমি দূরে গভীর নিম্নচাপটি অবস্থান করছে।

Weather Update: এই মুহূর্তে কলকাতায় জারি সতর্কতা, আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ভেসে যাবে এই এই এলাকা
কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া?Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 12:43 PM
Share

কলকাতা: এই মুহূর্তে কলকাতায় জারি রয়েছে হলুদ সতর্কতা।  মুর্শিদাবাদ, বীরভূমে কমলা সতর্কতা জারি করে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে সকালেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়।

কবে কোথায় বৃষ্টি?

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার বৃষ্টির তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস। বৃহস্পতিবার উপকূল ও পশ্চিমাঞ্চলে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

দক্ষিণের জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, উপকূলে ৪০-৫০ কিমি ঘণ্টায় বেগে দমকা বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।

গভীর নিম্নচাপের অবস্থান কোথায়?

বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হচ্ছে না, তা আগেই জানিয়ে দিয়েছে মৌসম ভবন। তবে শক্তি বাড়িয়ে উপকূলে ঢুকবে গভীর নিম্নচাপ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আজই অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এই মুহূর্তে পুরী থেকে ২৭০ কিমি দূরে গভীর নিম্নচাপটি অবস্থান করছে। বৃহস্পতিবার অনেক রাতে অন্ধ্র-ওড়িশা উপকূলে বিশাখাপত্তনম-গোপালপুরের মধ্যে দিয়ে স্থলে ঢুকবে নিম্নচাপ। অন্ধ্র-ওড়িশাতেই নিম্নচাপের প্রভাব পড়বে সবচেয়ে বেশি। ওড়িশা-অন্ধ্রের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

Follow Us