AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tata New IPO: নতুন বছরে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে বড় উপহার দিল টাটা

Tata New IPO: সংবাদসংস্থা সূত্রে খবর, টাটা ক্যাপিটালের IPO আনার জন্য ইতিমধ্যে কাজে লেগে পড়েছে টাটা গ্রুপ।

Tata New IPO: নতুন বছরে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে বড় উপহার দিল টাটা
Image Credit: Getty Image
| Updated on: Dec 24, 2024 | 6:10 PM
Share

নয়াদিল্লি: বছরের অনেকটা সময়ই উচ্চ রিটার্ন শেয়ারের তালিকায় নিজেদের জায়গা বজায় রাখে টাটা। এবার নতুন বছরে বিনিয়োগকারীদের বড় উপহার টাটা গ্রুপের। খুব শীঘ্রই বাজারে নাকি নিজেদের IPO আনতে চলেছে টাটা গ্রুপের আওতায় থাকা সংস্থা টাটা ক্যাপিটাল। মোট ১৫ হাজার কোটি টাকার এই IPO বিনিয়োগকারীদের যে লাভবান করে তুলবে এমনটাই ধারণা শেয়ার বাজার বিশেষজ্ঞদের। তবে আপাতত পুরোটাই গুঞ্জন।

সংবাদসংস্থা সূত্রে খবর, টাটা ক্যাপিটালের IPO আনার জন্য ইতিমধ্যে কাজে লেগে পড়েছে টাটা গ্রুপ। তবে ঠিক কবে এই আইপিও বাজারে আসবে, এই নিয়ে যথাযথ ঘোষণা করেনি তারা। তবে টাটা ক্যাপিটালের আইপিও-র গুঞ্জনেই আপাতত হুড়মুড়িয়ে বেড়েছে টাটার অন্যান্য শেয়ারের দাম।

উল্লেখ্য, টাটা ক্যাপিটালের বেশিরভাগে শেয়ারই টাটা গ্রুপের হাতে। এই সংস্থার মোট ৯২ শতাংশ শেয়ার রয়েছে টাটা সন্সের কাছে এবং বাকি শেয়ার রয়েছে টাটা গ্রুপের অন্যান্য সংস্থা ও ট্রাস্টের আওতায়। সম্প্রতি, টাটা মোটর ফিনান্স লিমিটেড ও টাটা ক্যাপিটালের মার্জিংয়ে সবুজ সংকেত দিয়েছে আরবিআই। আর তারপরেই বাজারে গুঞ্জন ছড়িয়েছে টাটা ক্যাপিটালের আইপিওর।

প্রসঙ্গত, গতবছরও আরও একটি আইপিও বাজারে এনেছিল টাটা গ্রুপ। টাটা টেকনোলজি নামে একটি সংস্থার আইপিও লঞ্চ করেছিল এই সংস্থা। আর সেই স্টকের হাত ধরেই শেয়ার বাজারে দেখা গিয়েছিল মুনাফার ঝড়। ইস্যু প্রাইজের থেকে ১৪০ শতাংশ বেড়ে লিস্টেড হয়েছিল শেয়ারটি। গত দুই দশকে টাটা টেকনোলজিস টাটা গ্রুপের প্রথম আইপিও। এরপর বছর ঘুরতেই শেয়ার বাজারে অলিতেগলিতে ছড়িয়ে পড়েছে টাটা ক্যাপিটালের গুঞ্জন।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?