AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Spam Call: স্প্যাম কলে অতিষ্ট? এবার ফোন এলেই ১০ লাখ জরিমানা

TRAI: গত বছরের শেষ ভাগেই এই স্প্যাম কল বন্ধ করা নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া বা ট্রাই। তারপর স্প্যাম কলের সংখ্যা কমলেও, তা পুরোপুরিভাবে বন্ধ হয়নি। এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে ট্রাই।

Spam Call: স্প্যাম কলে অতিষ্ট? এবার ফোন এলেই ১০ লাখ জরিমানা
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Feb 15, 2025 | 1:25 PM
Share

নয়া দিল্লি:  দিনে দিনে প্রতারণা বেড়েই চলেছে। কখনও ফোনের মাধ্যমে, কখনও এসএমএসে। প্রতারণার ফাঁদ পাতা থাকছে নানা জায়গায়। সারাদিন মোবাইলে স্প্য়াম কল আসতেই থাকে। গত বছরের শেষ ভাগেই এই স্প্যাম কল বন্ধ করা নিয়ে কড়া নির্দেশ দিয়েছিল টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া বা ট্রাই। তারপর স্প্যাম কলের সংখ্যা কমলেও, তা পুরোপুরিভাবে বন্ধ হয়নি। এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে ট্রাই।

চলতি সপ্তাহেই টেলিকম সংস্থাগুলিকে হুঁশিয়ারি দিয়ে ট্রাই জানিয়েছে, যদি স্প্যাম কল বন্ধ না হয় এবং বারবার গ্রাহকদের কাছে এই ধরনের ফোন আসতেই থাকে, তবে এবার টেলিকম কোম্পানিগুলিকে জরিমানা করা হবে। যদি টেলিকম সংস্থাগুলি স্প্যাম কলের রেকর্ড নিয়ে ভুল তথ্য দেয়, তবে ২ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

ট্রাই সাফ বার্তায় জানিয়েছে, টেলিকম অপারেটরদের ফোন কল ও এসএমএস প্যাটার্ন পর্যালোচনা করতে হবে। কোথায় বেশি ফোন আসছে, কোথায় ফোন কলের মেয়াদ স্বল্প- ইনকামিং ও আউটগোয়িং কলের বিচারে এই হিসাব করে সম্ভাব্য স্প্য়ামারদের চিহ্নিত করার কথা বলা হয়েছে।

যদি ট্রাই-র নির্দেশ অমান্য করে টেলিকম কোম্পানিগুলি, তবে প্রথমবার নিয়মভঙ্গের ক্ষেত্রে ২ লক্ষ, দ্বিতীয়বার নিয়মভঙ্গে ৫ লক্ষ টাকা এবং পরবর্তী ক্ষেত্রে ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে।

সম্প্রতিই ট্রাই টেলিকম কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ন্যূনতম ১০ টাকা থেকে রিচার্জ প্ল্যান আনতে হবে। ৩৬৫ দিনের ভ্যালিডিটির রিচার্জ বাধ্যতামূলক করারও নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যাদের দুটি সিম, তাদের  শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা দিতে হবে টেলিকম কোম্পানিগুলিকে।

Follow Us