AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Television Ad: টিভিতে আরও বেশি বিজ্ঞাপন? বাড়বে বিরতির সময়? নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র

Television Ad Rules: কেন্দ্রের যুক্তি, বর্তমানে টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। দর্শকদের কাছে আগের তুলনায় কয়েকশো চ্যানেলের বিকল্প রয়েছে। একইসঙ্গে, পেইড হোক বা ফ্রি-টু-এয়ার...বেশিরভাগ টিভি চ্যানেলই বিজ্ঞাপনের উপর অনেকটাই নির্ভরশীল।

Television Ad: টিভিতে আরও বেশি বিজ্ঞাপন? বাড়বে বিরতির সময়? নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্র
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: Aug 15, 2026 | 5:14 PM
Share

নয়া দিল্লি: টেলিভিশন (Television) দর্শকদের জন্য বড় খবর। কোনও সিরিয়াল বা অনুষ্ঠান দেখার ফাঁকে বিরতির সময় আরও বাড়তে পারে। এর আগে সর্বোচ্চ ১২ মিনিটের বিজ্ঞাপন (Television Ad) দেখানোর নিয়ম ছিল। তবে সেই ২০ বছরের পুরনো নিয়ম এবার বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, গত কয়েক বছরে টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। এখন আগের তুলনায় অনেক বেশি চ্যানেল (TV Channel) ও বিভিন্ন প্ল্যাটফর্মের উপস্থিতি রয়েছে। ফলে এই সিদ্ধান্তের পর টিভি চ্যানেলগুলি বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে আরও স্বাধীনতা পেতে পারে। অর্থাৎ বিজ্ঞাপন ও বিজ্ঞাপনের সময়  আরও বাড়বে।  ফলে টিভি চ্যানেলগুলির ব্যবসাও বৃদ্ধি পেতে পারে।

২০০৬ সালে কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস, ১৯৯৪-এর অধীনে ১২ মিনিট বিজ্ঞাপনের সীমা চালু করা হয়েছিল। তথ্য ও সম্প্রচারক মন্ত্রকের বক্তব্য, ২০০৬ সালে দেশে মাত্র ৬২টি টিভি চ্যানেল ছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৯০০-রও বেশি হয়েছে। পাশাপাশি কেবল টিভির সম্পূর্ণ ডিজিটালাইজেশন হয়েছে। দর্শকদের জন্য ডিটিএইচ, কেবল টিভি, এইচআইটিএস এবং আইপিটিভির মতো একাধিক প্ল্যাটফর্মও তৈরি হয়েছে।

কেন বেশি বিজ্ঞাপনের ছাড় দেওয়া হল চ্যানেলগুলিকে?

কেন্দ্রের যুক্তি, বর্তমানে টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। দর্শকদের কাছে আগের তুলনায় কয়েকশো চ্যানেলের বিকল্প রয়েছে। একইসঙ্গে, পেইড হোক বা ফ্রি-টু-এয়ার…বেশিরভাগ টিভি চ্যানেলই বিজ্ঞাপনের উপর অনেকটাই নির্ভরশীল। সরকারের দাবি, প্রতি ঘণ্টায় ১২ মিনিট বিজ্ঞাপন টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ার মধ্যে সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছিল না। কারণ, ডিজিটাল মিডিয়ায় বিজ্ঞাপনের সময় নিয়ে এই ধরনের কোনও নির্দিষ্ট সীমা নেই। তাই ব্যবসা সহজ করা এবং প্রতিযোগিতার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যেই পুরনো নিয়ম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কবে থেকে কার্যকর হবে সিদ্ধান্ত?

তবে এখনই নতুন নিয়ম কার্যকর হচ্ছে না। কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস, ১৯৯৪-এ সংশোধন এনে তা বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই ১২ মিনিটের বিজ্ঞাপন সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হবে।

এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন টিভি বিজ্ঞাপনের সময়সীমা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিতর্ক চলছিল। সম্প্রতি দিল্লি হাইকোর্ট টেলিকম নিয়ন্ত্রক TRAI-এর পরিষেবার মান সংক্রান্ত নিয়ম বহাল রেখেছিল। সেই নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় সর্বাধিক ১২ মিনিট বিজ্ঞাপন দেখানোর সীমা ছিল। এর মধ্যে ১০ মিনিট বাণিজ্যিক বিজ্ঞাপন এবং ২ মিনিট চ্যানেলের নিজস্ব প্রচারের জন্য নির্ধারিত ছিল।

এই নিয়ে প্রায় ১৩ বছর ধরে একাধিক মামলা আদালতে ঝুলে ছিল। দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়েও সম্প্রচারকারী সংস্থাগুলি ভাবনাচিন্তা করছিল। তবে কেন্দ্রের নতুন সিদ্ধান্তের পর TRAI-এর সংশ্লিষ্ট পরিষেবার মান সংক্রান্ত নিয়মগুলির উপর ঠিক কী প্রভাব পড়বে, তা এখনও আলাদাভাবে স্পষ্ট করা হয়নি।

Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে