AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Update News: আধার নিয়ে কোনও সমস্যা রয়েছে? এখানে গেলেই সঙ্গে সঙ্গে মিলবে সমাধান, কীভাবে জেনে নিন

Aadhaar problem solution on X Platform: এম আধার অ্যাপে (mAadhaar) আর আধার কার্ড আপডেটের সুবিধা থাকছে না। ইতিমধ্যেই নতুন অ্যাপের নামও জানিয়ে দিয়েছে UIDAI। কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে হবে অ্যাপ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কী সবটাই স্পষ্ট করে দিয়েছে। এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ওই পোস্টের কমেন্টেই পাবেন সব উত্তর!

Aadhaar Update News: আধার নিয়ে কোনও সমস্যা রয়েছে? এখানে গেলেই সঙ্গে সঙ্গে মিলবে সমাধান, কীভাবে জেনে নিন
প্রতীকী ছবিImage Credit: Tv9 Bangla
| Updated on: May 26, 2026 | 2:51 PM
Share

নয়া দিল্লি: আপনার কি আধার (Aadhaar Update) সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে? বা কোনও প্রশ্ন রয়েছে? এমন হয়েছে, এক-দুই বছর ধরে সমস্যা নিয়ে বারবার আধার (Aadhaar Related Problem) কেন্দ্রে গিয়েও আপনার কাজ হচ্ছে না? তাহলে এই খবর আপনার জন্য। আধার সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলেই সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবেন। কীভাবে? কোথায় গেলে পাবেন এই সুবিধা? বিষয়টা একটু খোলসা করেই বলা যাক

কোথায় গেলে পাবেন আধার সংক্রান্ত সমস্যার উত্তর? 

এম আধার অ্যাপে (mAadhaar) আর আধার কার্ড আপডেটের সুবিধা থাকছে না। ইতিমধ্যেই নতুন অ্যাপের নামও জানিয়ে দিয়েছে UIDAI। কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে হবে অ্যাপ, রেজিস্ট্রেশন প্রক্রিয়া কী সবটাই স্পষ্ট করে দিয়েছে। এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। কিন্তু, যদি এই পোস্টের কমেন্ট বক্সে যান, তাহলে দেখতে পারবেন গ্রাহকদের করা প্রশ্নের রিপ্লাই দিচ্ছে UIDAI।

এক্স হ্যান্ডেলে প্রশ্ন-উত্তর

দেখা যাচ্ছে, কমেন্ট বক্সে একেক জন একেক রকম সমস্যা তুলে ধরছেন। অমিত সাহু নামে এক ব্যক্তি লিখেছেন,”অনুগ্রহ করে অ্যাপের মাধ্যমেই নতুন মোবাইল নম্বর লিঙ্ক করার সুবিধা দিন। নিরাপত্তার কারণে চাইলে এতে তিন থেকে চারটি নিরাপত্তার স্তরও রাখা যেতে পারে। কারণ গ্রামের মানুষদের এই মোবাইল নম্বর সংক্রান্ত ছোট্ট সমস্যার জন্য ভীষণ ভোগান্তির শিকার হতে হয়। সামান্য একটি নম্বর আপডেট করানোর জন্য তাঁদের নানা জায়গায় ঘুরতে হয়।”

আবেদনের উত্তরে UIDAI জানিয়েছে, “মনে রাখবেন, যদি আপনি প্রথমবারের জন্য আপনার আধারের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করতে চান, অথবা আপনার আধারের সঙ্গে কোনও মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে এই পরিষেবা শুধুমাত্র নিকটবর্তী আধার কেন্দ্রেই উপলব্ধ। সেক্ষেত্রে আপনাকে আপনার কাছাকাছি আধার কেন্দ্রে গিয়ে এই পরিষেবা নিতে হবে।”

X Handle Post

আরেকজন প্রশ্ন করেছেন, “আমি একবার গুজরাটে আমার আধার কার্ড সংশোধন করিয়েছিলাম। তারপর থেকে আধার কার্ডটা অর্ধেক গুজরাটি আর অর্ধেক হিন্দি হয়ে গিয়েছে। আমার নাম ও ঠিকানা গুজরাটিতে দেখাচ্ছে, আর বাকি সব হিন্দিতে আছে। সবকিছু পুরোপুরি হিন্দিতে কীভাবে করা যাবে? দয়া করে সাহায্য করুন।” রিপ্লাইয়ে UIDAI জানিয়েছে, স্থানীয় ভাষা পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে যেতে হবে। কমেন্টে যে সমস্যাগুলো উঠে এসেছে, তা আপনার সঙ্গেও হয়তো মিলে যেতে পারে। যার উত্তরও আপনি হয়তো পেয়ে যাবেন।

X Handle Post 2

উল্লেখ্য, নতুন আধার অ্যাপের ঘোষণা করেছে UIDAI। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, “mAadhaar শীঘ্রই বন্ধ হয়ে যাবে। এখনই নতুন অ্যাপ ডাউনলোড করুন এবং আরও দ্রুত অ্যাক্সেস, স্মার্ট ফিচার ও হাতের মুঠোয় বিভিন্ন পরিষেবা উপভোগ করুন। আপনার আধার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত এবং সুবিধাজনক করে তুলতেই তৈরি করা হয়েছে এই নতুন অ্যাপ।” জানা গিয়েছে, এই নতুন আধার অ্যাপ আরও নিরাপদ হবে। একইসঙ্গে আরও উন্নত প্রযুক্তিও পাবেন।

Follow Us