UPI PIN ভুলে গেলেও পেমেন্ট করতে পারবেন নিশ্চিন্তে, কীভাবে?

Online Payment: বায়োমেট্রিকের মাধ্যমে লেনদেন যাতে অসৎ ভাবে ব্যবহার না হয়, তার জন্য লেনদেনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। সর্বাধিক ৫ হাজার টাকা লেনদেন করা যাবে বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে। তার জন্য কোনও ইউপিআই পিনের দরকার পড়বে না। 

UPI PIN ভুলে গেলেও পেমেন্ট করতে পারবেন নিশ্চিন্তে, কীভাবে?
ফাইল চিত্র।Image Credit source: Sudipta Das/NurPhoto via Getty Images

|

Mar 28, 2026 | 1:41 PM

নয়া দিল্লি: আজকের দিনে নগদে লেনদেন করার থেকে অনলাইনে পেমেন্ট করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। যদি আপনিও দৈনিক খরচের জন্য ইউপিআইয়ের উপরে নির্ভরশীল হন, তবে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এবার ডিজিটাল পেমেন্ট আরও সহজ ও সুবিধাজনক বানাতে নতুন ফিচার আনল এনপিসিআই। এবার আপনি ইউপিআই পিন ভুলে গেলেও, কোনও সমস্যা হবে না। পিন ছাড়াই আপনি লেনদেন করতে পারবেন। কীভাবে জানেন?

এনপিসিআই এনেছে নতুন বায়োমেট্রিক অথেনটিকেশন পরিষেবা। এতে ভীম অ্যাপের (BHIM app) মাধ্যমে আপনি ইউপিআই পিন ছাড়াও পেমেন্ট করতে পারবেন। এর জন্য শুধু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রেকগনিশন ফিচার ব্যবহার করতে হবে।

তবে বায়োমেট্রিকের মাধ্যমে লেনদেন যাতে অসৎ ভাবে ব্যবহার না হয়, তার জন্য লেনদেনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। সর্বাধিক ৫ হাজার টাকা লেনদেন করা যাবে বায়োমেট্রিক অথেনটিকেশন ব্যবহার করে। তার জন্য কোনও ইউপিআই পিনের দরকার পড়বে না।

কীভাবে এই ফিচার অ্যাক্টিভেট করবেন?

  • প্রথমে ভীম অ্যাপ (BHIM app) খুলতে হবে। সেখানে প্রোফাইল সেকশনে ক্লিক করুন।
  • এবার সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করুন এবং বায়োমেট্রিক ট্রানজাকশন অপশনে ক্লিক করুন।
  • এটি অ্য়াক্টিভেট হয়ে গেলেই গ্রাহকরা বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে পেমেন্ট করা যাবে। সর্বাধিক ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।
Follow Us