কোনও Mutual Fund-এ বিনিয়োগের আগে কী কী বিষয় মাথায় রাখবেন?

Mutual Funds: কোনও বিনিয়োগকারী যখন কোনওমিউচুয়াল ফান্ড বা শেয়ারে বিনিয়োগ করেন তখন তাঁরা বিভিন্ন লক্ষ্য নিয়েই বিনিয়োগ শুরু করেন। ফলে বিনিয়োগের আগে লক্ষ্য কী, সেই বিষয়টা স্পষ্ট হতে হবে।

কোনও Mutual Fund-এ বিনিয়োগের আগে কী কী বিষয় মাথায় রাখবেন?

Feb 27, 2025 | 7:32 PM

কোনও বিনিয়োগকারী যখন কোনওমিউচুয়াল ফান্ড বা শেয়ারে বিনিয়োগ করেন তখন তাঁরা বিভিন্ন লক্ষ্য নিয়েই বিনিয়োগ শুরু করেন। তাঁরা মনে করেন সেই ফান্ডে বিনিয়োগ করে তাঁরা তাঁদের কোনও একটা লক্ষ্য পূরণ করবেন। কারও মনে থাকে অবসর নিয়ে ভাবনা। কেউ ভাবেন তাঁর সন্তানের উচ্চ শিক্ষার কথা। আবার কারও মাথায় থাকে তাঁর নিজের বাড়ি, গাড়ি কেনার কথা। কিন্তু বিভিন্ন রকম লক্ষ্য পূরণের জন্য আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড কীভাবে কেউ বেছে নেবেন, সেই বিষয়ে অনেকেই জানেন না। কোনও একটি মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার আগে বেশ কয়েকটি মাপকাঠির উপর নির্ভর করে তা পছন্দ করতে হয়।

প্রথমত, আর্থিক লক্ষ্য

সব সময় নির্দিষ্ট পরিকল্পনা করে বিভিন্ন আর্থিক লক্ষ্য ঠিক করা দরকার। তারপর সেই লক্ষ পূরণের জন্য সেই অনুযায়ী মিউচুয়াল ফান্ড পছন্দ করে তারপর তাতে বিনিয়োগ করা উচিৎ। যেমন, কোনও স্বল্পমেয়াদি লক্ষ্য নিয়ে কেউ মিউচুয়াল ফান্ডে টাকা জমাতে শুরু করলে সেক্ষেত্রে বিনিয়োগকারী একটি কম ঝুঁকিপূর্ণ মিউচুয়াল ফান্ড বেছে নেবে। অন্যদিকে, সন্তানের উচ্চশিক্ষা বা অবসরের মতো কোনও দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকলে বেশি ঝুঁকিপূর্ণ মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া যেতে পারে।

দ্বিতীয়ত, ঝুঁকি বিশ্লেষণ

কোনও নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার আগে বিনিয়োগকারীর উচিৎ সেই মিউচুয়াল ফান্ডের ঝুঁকি বিশ্লেষণ করা। যে সব বিনিয়োগকারীর বয়স কম, তাঁদের উপর অর্থনৈতিক চাপ কম থাকায় তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতাও বেশি হয়। ফলে মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার সময় সেই ফান্ডের ঝুঁকির দিকে নজর রাখা অত্যন্ত জরুরি।

তৃতীয়ত, মিউচুয়াল ফান্ডের খরচ

মিউচুয়াল ফান্ডে বেছে নেওয়ার আগে সেই ফান্ডের কী কী খরচ রয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে বুঝে নেওয়া প্রয়োজন। কারণ, প্রতিটা মিউচুয়াল ফান্ডের একটি এন্ট্রি ও একটি এক্সিট লোড থাকে। ফলে মিউচুয়াল ফান্ড খোঁজার সময় এটাও দেখা দরকার যে কোন ফান্ডের খরচ সবচেয়ে কম।

কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us