AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WIPRO Employees: Wipro থেকে চাকরি ছাড়লে যোগ দেওয়া যায় না TCS, Cognizant-এ, জানেন সেই নিয়ম?

WIPRO Employees: সম্প্রতি প্রাক্তন সিএফও-র বিরুদ্ধে মামলা করেছে ইউপ্রো। সংস্থার ক্ষতি হয়েছে বলে ২৫ কোটি টাকার বেশি ক্ষতিপূরণের দাবি তুলেছে ওই সংস্থা। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন একটি সিদ্ধান্ত নিল উইপ্রো? কর্মীরা কাজ ছাড়লে কি অন্য কোনও সংস্থায় যোগ দিতে পারবেন না?

WIPRO Employees: Wipro থেকে চাকরি ছাড়লে যোগ দেওয়া যায় না TCS, Cognizant-এ, জানেন সেই নিয়ম?
উইপ্রো-র বেশ কিছু নিয়ম রয়েছেImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: Jan 06, 2024 | 12:15 PM
Share

নয়া দিল্লি: সম্প্রতি কগনিজেন্ট-(Cognizant)-এ যোগ দেওয়ার জন্য প্রাক্তন কর্তার বিরুদ্ধে মামলা করেছে আর এক তথ্য ও প্রযুক্তি সংস্থা উইপ্রো (WIPRO)। উইপ্রো-তে সিএফও ছিলেন যতীন দালাল। তিনি চাকরি ছেড়ে অপর সংস্থায় যোগ দেওয়ায় জরিমানা চেয়ে মামলা করেছে উইপ্রো। সংস্থার ক্ষতি হয়েছে বলে ২৫ কোটি টাকার বেশি ক্ষতিপূরণের দাবি তুলেছে ওই সংস্থা। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন একটি সিদ্ধান্ত নিল উইপ্রো? কর্মীরা কাজ ছাড়লে কি অন্য কোনও সংস্থায় যোগ দিতে পারবেন না? সূত্রের খবর, আসলে যতীন দালালের চাকরির শর্তেই ছিল এই বিষয়টি। সেই কারণেই অভিযোগ উঠেছে, চাকরির শর্ত লঙ্ঘন করেছেন তিনি।

শুধুমাত্র যতীন দালাল নয়, সংস্থার উচ্চপদস্থ কর্তাদের ক্ষেত্রে রয়েছে এমন নিয়ম। বেঙ্গালুরুর সংস্থা উইপ্রো থেকে কেউ চাকরি ছাড়লে প্রতিযোগী সংস্থায় যোগ দিতে পারবেন না তাঁরা। প্রতিযোগী সংস্থা হিসেবে রয়েছে বেশ কয়েকটি নাম। সেগুলি হল, অ্যাকসেনচার (Accenture), ক্যাপজেমিনি (Capegemini), কগনিজেন্ট (Cognizant), ডেলোয়টি (Deloitte), ডিএক্সসি টেকনোলজি (DXC Technology), এইচসিএল (HCL), আইবিএম (IBM), ইনফোসিস (Infosys), টিসিএস (TCS) ও টেক মহিন্দ্রা (Tech Mahindra)।

জানা গিয়েছে, এই সবকটি সংস্থায় যোগ না দেওয়ার কথা বলা ছিল দালালের চাকরির শর্তে। ২০০২ সালে উইপ্রো-তে যোগ দেন যতীন দালাল। ২০১৫ সালে তিনি সিএফও পদ পান। শুধু তাই নয়, ২০১৯ সালে তাঁকে সংস্থার প্রেসিডেন্টের দায়িত্বও দেওয়া হয় অতিরিক্ত দায়িত্ব হিসেবে। ফলে তাঁর কাছে যে সংস্থার অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল, তা বলাই বাহুল্য। এর আগে মহম্মদ হক নামে উইপ্রো-র এক সিনিয়র ভাইস প্রেসিডেন্টও চাকরি ছেড়ে কগনিজেন্টে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধেও মামলা করেছিল উইপ্রো।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...