AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nirmal Ghosh: ফোন ট্র্যাক করে খোঁজ চলছিল, হঠাৎ উদয় সেই নির্মলের, ‘হৃদয় মমতাকে’ রেখেই ঢুকলেন ঋতদের বৈঠকে

Ritabrata TMC Team: তোলাবাজির অভিযোগে পানিহাটির এক বড় বার ও হোটেলের মালিক সুশান্ত সরকারকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। এরপর থেকেই প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন মুখ্যসচেতক নির্মল ঘোষের খোঁজ চলছিল। কেউ কেউ বলছিলেন, গা ঢাকা দিয়েছেন নির্মল।

Nirmal Ghosh: ফোন ট্র্যাক করে খোঁজ চলছিল, হঠাৎ উদয় সেই নির্মলের, 'হৃদয় মমতাকে' রেখেই ঢুকলেন ঋতদের বৈঠকে
নির্মল ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2026 | 7:38 PM
Share

কলকাতা: তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। কেউ কেউ এই পরিস্থিতিতে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন। কোথাও কোনও পাত্তা পাওয়া যাচ্ছিল না। সেই তালিকাতেই নাম ছিল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের (Nirmal Ghosh)। গত কয়েকদিন ধরে তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছিল বলেও শোনা যায়। তাঁর পুত্র তথা ২০২৬-এর পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষেরও খোঁজ চলছিল। শনিবার সন্ধ্যায় সেই নির্মল হাজির ক্যামেরার সামনে। লুকিয়ে-চুরিয়ে নয়, গাড়ি থেকে নেমে সদর্পে হেঁটে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে।

তোলাবাজির অভিযোগে পানিহাটির এক বড় বার ও হোটেলের মালিক সুশান্ত সরকারকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। এরপর থেকেই প্রাক্তন বিধায়ক এবং বিধানসভার প্রাক্তন মুখ্যসচেতক নির্মল ঘোষের খোঁজ চলছিল। কেউ কেউ বলছিলেন, গা ঢাকা দিয়েছেন নির্মল। এমনকী ফোন ট্র্যাক করেও খোঁজ চলছিল নির্মলের। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘গা ঢাকা? কে বলেছে?’

এদিন সকাল গাড়ি থেকে নেমে যখন নির্মল ঘোষ বৈঠকে প্রবেশ করছেন, তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “হৃদয় তো এখনও মমতার সঙ্গেই আছে। অভিষেকের কথা বলতে পারছি না।” তীর্থঙ্করের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই রাজনৈতিক পরিস্থিতিতে কে কোথায় আছে, তা বলা মুস্কিল।”

আরজি করকাণ্ডে নির্যাতিতার দেহ দ্রুত দাহ করার অভিযোগ উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে। তাঁর ছেলে তীর্থঙ্কর বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। ভোটে পরাজয়ের পর থেকে তোলাবাজির অভিযোগে পিতা-পুত্রকে খুঁজছিল পুলিশ।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...