AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvenu on Lux Cozi: ‘আমাদের তিনটে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে…’, কী কী বলে দিলেন শুভেন্দু

Lux Cozi in Dankuni: শুভেন্দু অধিকারী বলেন, "আমরা ২০১৩ সালে ল্যান্ড পারচেস পলিসি গ্রহণ করেছি। আমরা চাই না আরেকটা নন্দীগ্রাম, সিঙ্গুর হোক। 'ডাইরেক্ট ল্যান্ড পারচেস স্কিমে' আপনাদের হ্যান্ডওভার করব। ১০০ কোটির বেশি টাকা যারা ইনভেস্ট করবেন, কোনও পঞ্চায়েত, পুরসভা থেকে অনুমতি নিতে হবে না। এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট লাইসেন্স দেবে।"

Suvenu on Lux Cozi: 'আমাদের তিনটে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে...', কী কী বলে দিলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 11, 2026 | 7:23 PM
Share

ডানকুনি: একটা সময় বিস্তর আন্দোলেনর জেরে সিঙ্গুর থেকে ফিরে যায় টাটারা। তবে, বদলের বাংলায় এমনটা হবে না আগেই জানিয়েছিল বিজেপি। রাজ্যে শিল্প আসবে, বেকার যুবদের কর্মসংস্থান হবে নির্বাচনের পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম শিবির। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। আজ ছিল ডানকুনিতে ছিল লাক্স কোজ়ির নতুন প্ল্যান্টের শিলান্যাস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), তাপস রায় (Tapas Roy) ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যান্যরা। শনিবার শিলান্যাসের সময় শুভেন্দু কী কী বললেন? এক নজরে…

  1. শুভেন্দু অধিকারী: লাক্স কোজির চেয়ারম্যান অশোক টোডি, ডিরেক্টর সকেত টোডি, বাকি শিল্পপতিদের ধন্যবাদ জানাই। শপথ নেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্পায়নে যে খরা এসেছিল সেটাকে কাটানোর উদ্যোগ নিয়েছেন, সেই সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই।
  2. শুভেন্দু অধিকারী: নানা আঙ্গিকে বক্তব্য শুনেছেন। অশোক টোডি পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় নিয়ে যেতে চেয়েছেন। তিনি বলেছেন, বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ হবে শিল্পক্ষেত্রে। শমীকদা স্বপ্ন দেখিয়েছেন, তা পূরণ করার দায়িত্ব দিয়েছেন। তাপস রায় আমাকে বলেছেন।
  3. শুভেন্দু অধিকারী: ডবল ইঞ্জিন সুফল আপনারা পাবেন। বেকারত্বের সমস্যা সমাধান, কৃষকদের মুখে হাসি ফোটানো, স্বাস্থ্য, শিক্ষায় হাল ফেরানো যেমন সরকারের কাজ। ২০টির বেশি রাজ্য যেখানে শিল্পায়ন, বিনিয়োগের যে জোয়ার আপনারা দেখছেন। বিশেষ করে গুজরাত, মহারাষ্ট্র। এমনকী, অসম পর্যন্ত পুরো পরিবেশ বদলে দেওয়ার কাজ করছে।
  4. শুভেন্দু অধিকারী: আমাদের তিনটে বেহাল অবস্থার হাল ফেরাতে হবে-

ক) আইন শৃঙ্খলার পরিবেশ। সিন্ডিকেট, তোলাবাজি, দাদাগিরি সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। অনেকটা পেরেছি। ডানকুনিতে আর কেউ ট্রাকের পাশে লম্বা লাইন করে হাত পাতে না। আইন শৃঙ্খলা ঠিক থাকলে ব্যবসা আসবে। ব্যবসায়ীদের সঙ্গে এই সরকার ছিল, আছে, থাকবে। দুটো একটা ছোট ঘটনা, সঙ্গে-সঙ্গে হস্তক্ষেপ হয়েছে। সংকল্পপত্র অনুযায়ী কাজ হচ্ছে।

২) তামিলনাড়ু, গুজরাতের থেকে ভাল ছিল। এখন ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। বামফ্রন্ট ছেড়েছে ২ লক্ষ কোটি টাকা। ১ লক্ষ কোটি টাকা ঋণ মেটাতে চলে যাচ্ছে। বেরিয়ে আসতে গেলে আমাদের নিজস্ব রাজস্ব বাড়াতে হবে। রাজস্ব তখনই বাড়বে, যদি বিনিয়োগ বেশি হয়। ১ হাজার কোটি টাকা বছরে রেভিনিউ বাড়বে লাক্স কোজ়ির নতুন শিলান্যাসে। চারিদিকে বেকার। ২ কোটি বেকার। গতবছর স্নাতকে যত ভর্তি হয়েছিল, এবারে তাঁর বেশি হয়েছে। হাজার হাজার কলেজে ভর্তি হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ১ লক্ষ সরকারি কর্মসংস্থান যেমন হবে, তেমন বেসরকারি সংস্থা বিনিয়োগ করবে।

গ) অনেকে চায় ব্যবসা করতে। আমাদের সরকার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে লোন দিয়ে লক্ষ লক্ষ ভাল ব্যবসায়ী তৈরির পরিকল্পনা করেছি। বেকারত্বের মোচন ঘটাবে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি কি করেছি আপনারা দেখেছেন।

শুভেন্দু অধিকারী: আমরা ২০১৩ সালে ল্যান্ড পারচেস পলিসি গ্রহণ করেছি। আমরা চাই না আরেকটা নন্দীগ্রাম, সিঙ্গুর হোক। ‘ডাইরেক্ট ল্যান্ড পারচেস স্কিমে’ আপনাদের হ্যান্ডওভার করব। ১০০ কোটির বেশি টাকা যারা ইনভেস্ট করবেন, কোনও পঞ্চায়েত, পুরসভা থেকে অনুমতি নিতে হবে না। এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট লাইসেন্স দেবে।

শুভেন্দু অধিকারী: ধুলাগড়ে এমাসে আরও একটি ভূমি পুজা হবে।

শুভেন্দু অধিকারী: দুর্গাপুরে একটি স্টিল প্ল্যান্টের ভূমি পুজা অগাস্টের শুরুতে হয়ে যাবে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...