AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Travel and Tourism Festival 2025: পর্যটন ব্যবসায় কতটা গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিং? কী বলছেন বিশেষজ্ঞরা?

World Travel and Tourism Festival 2025: আজ তৃতীয় দিনে মূল বিষয় 'ডেস্টিনেশন ওয়েডিং'। এই শিল্পের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়জন করা হয়।

World Travel and Tourism Festival 2025: পর্যটন ব্যবসায় কতটা গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিং? কী বলছেন বিশেষজ্ঞরা?
| Updated on: Feb 16, 2025 | 8:52 PM
Share

নয়া দিল্লির মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে চলছে ‘বিশ্ব ভ্রমণ ও পর্যটন উৎসব’। আজ অর্থাৎ ১৬ই এপ্রিল এর তৃতীয় এবং শেষ দিন। দেশের বৃহত্তম সংবাদ নেটওয়ার্ক TV9 এবং Red Hat Communication যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই উৎসবের। উদ্বোধনের সময় থেকেই এই উৎসব ভিড় করেছেন ভ্রমণ পিপাসুরা।

উৎসবের প্রথম দু’দিনে নানা কর্মশালা, আলোচনা সভা আয়জন করা হয়। ছিল নতুন প্রজন্মের অন্যতম প্রিয় গায়ক পাপনের গানের অনুষ্ঠান। প্রত্যেক দিনে কোনও না কোনও বিষয়ের উপর ফোকাস করে চলে উৎসব। আজ তৃতীয় দিনে মূল বিষয় ‘ডেস্টিনেশন ওয়েডিং’। এই শিল্পের উপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়জন করা হয়। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (আইএইচসিএল) এর সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট ঋতিকা গুপ্তা এই আলোচনায় অংশগ্রহণ করেন। কী ভাবে বিলাসবহুল হোটেল চেইন তাজ বিয়ের অভিজ্ঞতায় নতুন মাত্রা দিয়েছে তাও তুলে ধরেন ঋতিকা। তিনি জানান ডেস্টিনেশন ওয়েডিং ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সঙ্গম।

পর্যটন ব্যবসার জন্য ডেস্টিনেশন ওয়েডিং কতটা গুরুত্বপূর্ণ?

ঋতিকা গুপ্তা জানান এখন তরুণ দম্পতিরা তাঁদের বিয়েকে স্মরণীয় করে তুলতে চায়। তাঁরা চায় তাঁদের বিয়ের সবকিছু নিখুঁত হোক। সেটা মেকআপ, খাবার, সাজসজ্জা কিংবা আতিথেয়তা যাই হোক না কেন! মানুষ তাজ হোটেল প্যালেসে কেবল বিয়ের জন্যই আসে না, বাগদান থেকে থাকা, গোটা বিয়েটাই যাতে সুষ্ঠ ভাবে হয় তার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাজ।

ঋতিকা গুপ্তা জানান, প্রতি বছর ভারতে ওয়েডিং শিল্প ১৩০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি টাকার ব্যবসা করে। যার মশ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ডেস্টিনেশন ওয়েডিং। উদয়পুরের রাজকীয় তাজ লেক প্যালেস থেকে শুরু করে গোয়ার সুন্দর তাজ এক্সোটিকা, তাজ হোটেল, যা তাদের জাঁকজমক এবং আতিথেয়তার জন্য পরিচিত।

বিয়ের ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে?

এই উৎসব শিল্পের বিকাশ আরও ঘটে যখন জানা যায় ভারতীয়রা প্রতি বছর তাঁদের বিয়ে উপলক্ষ্যে প্রায় ১০০ বিলিয়ন ডলার ব্যয় করে। তবে আগের এবং বর্তমানে বিয়েতে অনেক পার্থক্য রয়েছে।

কী কী সেই পরিবর্তনগুলি?

ঋতিকা জানান, আগে বাবা-মা সবকিছু গুছিয়ে রাখতেন। বিয়েতে সব ধরণের রীতিনীতি পালন করা হত। কিন্তু এখন তরুণ প্রজন্ম বিশ্বজুড়ে ভ্রমণ করছে। ভারত ভ্রমণ করছে এবং দেখছে, তাঁরা কী চায় সেটা নিজেরাই ঠিক করে। তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই শান্তিপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিং চান। এখন সবাই জাঁকজমক করে বিয়ে করতে চান না। বদলে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়েই হচ্ছে বিয়ে। সকল রীতিনীতি মেনে, একটা ভালো জায়গায় অন্তরঙ্গ বিয়ে করতে চায়। এই ধরনের মানুষ আমাদের কাছে আসেন।

২০২৫ সালের বিশ্ব বাণিজ্য ও পর্যটন উৎসব প্রমাণ করেছে যে বিলাসবহুল আতিথেয়তা এবং ওয়েডিং ট্যুরিজমের মধ্যে একটা গভীর সংযোগ রয়েছে, যা ভারতকে বিশ্বব্যাপী ওয়েডিং ডেসটিনেশনের কেন্দ্র হিসাবে আরও শক্তিশালী করে তুলেছে। তাজের মতো আতিথেয়তা ব্র্যান্ডগুলি নতুন মানদণ্ড স্থাপন করার সঙ্গে সঙ্গে, ভারতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের ভবিষ্যত আরও উজ্জ্বল করে তুলছে বলে মত বিশেষজ্ঞদের।

Follow Us