AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Recruitment 2024: RPF-এর সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ করবে রেল, কী যোগ্যতা লাগবে জানুন

Rail recruitment: রেল মূলত, আরপিএফ (RPF) এবং আরপিএসএফ (RPSF)-এর সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ করবে। মোট ২ হাজারের বেশি পদে নিয়োগ করা হবে। এই পদ দুটির জন্য আবেদন চেয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রেল। মাধ্যমিক ও স্নাতক পাসে আবেদন করা যাবে।

Railway Recruitment 2024: RPF-এর সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ করবে রেল, কী যোগ্যতা লাগবে জানুন
প্রতীকী ছবি।
| Updated on: Jan 17, 2024 | 7:01 AM
Share

নয়া দিল্লি: একাধিক পদে নিয়োগ করবে রেল। মূলত, আরপিএফ (RPF) এবং আরপিএসএফ (RPSF)-এর সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ করবে। মোট ২ হাজারের বেশি পদে নিয়োগ করা হবে। এই পদ দুটির জন্য আবেদন চেয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রেল। আগ্রহী প্রার্থীরা রেলের ওয়েবসাইট rpf.indianrailways.gov.in -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

শূন্যপদ

আরপিএফ (RPF) এবং আরপিএসএফ (RPSF)-এর সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ২২৫০। যার মধ্যে ২০০০ জন কনস্টেবল এবং ২৫০ জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে।

বয়সসীমা

সাব ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম ২০ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। আর কনস্টেবল পদের জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছর হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

সাব ইন্সপেক্টর পদের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিভাগে স্নাতক হতে হবে। আর কনস্টেবল পদের জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে।

কীভাবে আবেদন করবেন?

১) প্রার্থীদের প্রথমে রেলের ওয়েবসাইট indianrailways.gov.in -এ যেতে হবে। ২) এবার RPF Recruitment 2024 লেখা অপশনে ক্লিক করতে হবে। ৩) এবার রেজিস্ট্রার করে লগ ইন করতে হবে। ৪) এবার নির্দিষ্ট অপশনে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে সেটি পূরণ করতে হবে। ৫) আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ৫) এবার প্রার্থীরা অনলাইনে আবেদন ফি দেবেন। ৬) এরপর আবেদনপত্রটি জমা দিন এবং পেজটি ডাউনলোড করে রাখুন।

Follow Us