AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISRO-এ চাকরির স্বপ্ন পূরণ হবে এবার, এইভাবে করুন আবেদন

ISRO Recruitment 2024: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। 

ISRO-এ চাকরির স্বপ্ন পূরণ হবে এবার, এইভাবে করুন আবেদন
ফাইল চিত্রImage Credit: Facebook
| Updated on: Jan 24, 2024 | 8:00 AM
Share

নয়া দিল্লি: ইসরোয় চাকরি করার স্বপ্ন? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন করার শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি।

ইসরোর তরফে জানানো হয়েছে, মোট ৪১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কৃষি, জিওলজি, জিওফিজিক্স, সোল সায়েন্স, ওয়াটার রিসোর্স সহ একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ-

ইঞ্জিনিয়ার/সায়েন্টিস্ট- মোট ৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

মেডিক্যাল অফিসার- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

নার্স- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

লাইব্রেরি অ্যাসিস্টেন্ট- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন-

সায়েন্টিস্ট-ইঞ্জিনিয়ার পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন হবে ৮১ হাজার ৯০৬ টাকা।

মেডিক্যাল অফিসার পদে যাদের নিয়োগ করা হবে, তাদেরও মাসিক বেতন হবে ৮১ হাজার ৯০৬ টাকা।

নার্স পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসিক বেতন হবে ৬৫ হাজার ৫৫৪ টাকা। লাইব্রেরি অ্যাসিস্টেন্টেরও বেতন একই।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি-

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকরীদের ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের এই পদে আবেদনের জন্য ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?