Kolkata Police Recruitment: কলকাতা পুলিশে SI পদে নিয়োগের লিখিত পরীক্ষার দিন ঘোষিত, কবে পরীক্ষা জানুন
Kolkata police recruitment exam: আগামী ১৮ জানুয়ারি থেকে কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সার্জেন্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। প্রার্থীরা wbpolice.gov.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের পর অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট নিয়ে নেবেন।

কলকাতা: কলকাতা পুলিশের বিভিন্ন শাখায় ও পদে নিয়োগ করা হবে। এই বিষয়ে আবেদন আগেই গ্রহণ করা হয়েছে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও শারীরিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এবার কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সার্জেন্ট পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার দিন ঘোষিত হল।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কলকাতা পুলিশের এসআই নিয়োগে পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি এই পরীক্ষা হবে। আবেদনপত্র ও নথির ভিত্তিতে যোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন। মূলত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যাঁদের অ্যাডমিট কার্ড ইস্যু করেছে, তাঁরাই পরীক্ষায় বসতে পারবেন। তাই পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে গিয়ে আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
কবে, কীভাবে অ্যাডমিট কার্ড মিলবে?
আগামী ১৮ জানুয়ারি থেকে কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সার্জেন্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। প্রার্থীরা wbpolice.gov.in-এ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রের নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের পর অ্যাডমিট কার্ডের একটি প্রিন্ট নিয়ে নেবেন। পরীক্ষার সময় অ্যা়ডমিট কার্ডের প্রিন্ট থাকলে সুবিধা হয়।
আরও বিস্তারিত জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in -এ প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন।
