AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মহাজোট নয়, মহাঝুট’, ‘খেলা হবে’ ছেড়ে এ বার লাল কার্ড ধরলেন নমো

অসমে ডবল ইঞ্জিনের সরকারের উন্নয়ন বনাম মাহাজোটের "মহাঝুট"-র লড়াই হচ্ছে বলেই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Nar। তিনি বলেন, অসমবাসী কংগ্রেসকে লাল কার্ড দেখিয়েছে।

'মহাজোট নয়, মহাঝুট', 'খেলা হবে' ছেড়ে এ বার লাল কার্ড ধরলেন নমো
কোকরাঝড়ের সভামঞ্চে প্রধানমন্ত্রী। ছবি:ANI
| Updated on: Apr 01, 2021 | 1:26 PM
Share

কোকরাঝড়: “মহাজোট নয়, এটা মহাঝুট”, অসমে এভাবেই কংগ্রেস(Congress)-কে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। বৃহস্পতিবার তিনি অসমের কোকরাঝড়ে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি বলেন, “অসমের মানুষ কংগ্রেসের জোটকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।”

এ দিন কোকরাঝড়ে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “অসমের যুব সম্প্রদায়ের মধ্যে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। যদি আমি তাঁদের ভাষাতেই বলি, তবে বলতে হয় যে অসমের মানুষ ফের একবার কংগ্রেস ও মহাজোটকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।”

বিজেপির ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে কংগ্রেসের ‘মহাঝুট’ জোটের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, “এই নির্বাচন মহাঝুটের মহাজোট বনাম ডবল ইঞ্জিনের মহাবিকাশের লড়াই। অসমের মানুষেরা উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার জন্য এনডিএ সরকারকেই ভরসা করেন। প্রথম দফার ভোটপর্বেই অসমের মানুষ আমাদের উপর আশির্বাদ বর্ষণ করেছেন।”

আরও পড়ুন: Corona Cases and Lockdown News Live: ৭২ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, করোনা আক্রান্ত হলেন বাপ্পি লাহিড়িও

কংগ্রেস শাসনকালে রাজ্যের অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী মোদী জানান, কংগ্রেস অসমকে বোমা, গুলির মাঝে ছুড়ে ফেলে দিয়েছিল। সেখানেই এনডিএ সরকার তাঁদের শান্তি ও সম্মান এনে দিয়েছে। অসমের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে কংগ্রেস, এই অভিযোগ এনে তিনি বলেন, “যাঁরা কোকরাঝড়ে অশান্তির সৃষ্টি করেছিলেন, তাদের সঙ্গেই হাত মিলিয়েছে কংগ্রেস। ভোট ব্যাঙ্কের রাজনীতি করে কংগ্রেস ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।”

কংগ্রেসের জোটসঙ্গী এআইইউডিএফ(AIUDF)-কেও কটাক্ষ করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তাদের দলীয় প্রতীক তালা চাবির উল্লেখ করে বলেন, “কংগ্রেস নেতারা বলছেন যে তালা-চাবিই অসমের মানুষদের পরিচিতি। কংগ্রেসের মিথ্যা ও চক্রান্তটাকে বুঝুন। ক্ষমতায় আসার জন্য তাঁরা এইধরনের মানুষের সঙ্গে জোট বেঁধেছে। এই অপমানের জন্য কেবল কংগ্রেসই নয়, মহাজোটের সকল সদস্যকেই শাস্তি পেতে হবে।”

আরও পড়ুন: Assam Election 2021 phase 2 voting Live: শুরু দ্বিতীয় দফার ভোটপর্ব, সকাল ১১টা অবধি ভোটের হার ২১ শতাংশেরও বেশি

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!