Shamik Bhattacharyya: ‘ED-CBI দরজায় তালা লাগিয়ে চলে যাক…’, রাজ্যে ED তল্লাশি নিয়ে কেন বললেন শমীক?

shamik bhattacharyya On ED Raids Kolkata: সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীক বলেন, "মানুষের ইডি-সিবিআই-এর কি প্রয়োজন রয়েছে সরকার বদলানোর জন্য? হরিয়ানা কিংবা দিল্লিতেও তো সরকার বদলেছে।" তাঁর দাবি, তৃণমূল বর্তমানে মানুষের চাপে পিষ্ট এবং জনরোষেই তাদের বিদায় নিশ্চিত।

Shamik Bhattacharyya: ED-CBI দরজায় তালা লাগিয়ে চলে যাক..., রাজ্যে ED তল্লাশি নিয়ে কেন বললেন শমীক?
শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 20, 2026 | 6:13 PM

কলকাতা:  কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) শান্তনু সিংহ বিশ্বাস সহ একাধিক ব্যক্তির বাড়িতে ইডির তল্লাশি অভিযান, সঙ্গে সোনা-পাপ্পু প্রসঙ্গ, ব্যবসায়ী জয় কামদারের গ্রেফতারি- এই সবকে কেন্দ্র করে ভোটবঙ্গ তপ্ত। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা এবং তৃণমূলের ওপর বাড়তে থাকা চাপ নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই তদন্ত নিয়ে তাঁর দলের কোনও মাথাব্যথা নেই।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শমীক বলেন, “মানুষের ইডি-সিবিআই-এর কি প্রয়োজন রয়েছে সরকার বদলানোর জন্য? হরিয়ানা কিংবা দিল্লিতেও তো সরকার বদলেছে।” তাঁর দাবি, তৃণমূল বর্তমানে মানুষের চাপে পিষ্ট এবং জনরোষেই তাদের বিদায় নিশ্চিত। শমীক ভট্টাচার্যের কথায়, “আমি দলের পক্ষ থেকে চাই, ইডি-সিবিআই নিয়ে এই আলোচনা বন্ধ হয়ে যাক। কেন্দ্রীয় সংস্থা দরজায় তালা লাগিয়ে চলে যাক। আমাদের এদের নিয়ে কোনও আগ্রহ নেই।”

শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি প্রসঙ্গে শমীক জানান, তিনি একজন পুলিশ আধিকারিক এবং পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে যুক্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অতীতে তাঁর বিষয়ে একাধিক অভিযোগ জানিয়েছিলেন, তবে বর্তমানে ঠিক কী কারণে এই অভিযান চলছে, তা তাঁর দলের জানা নেই বলে দাবি করেন বিজেপি নেতা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের মুখে ইডি-সিবিআই তল্লাশিকে তৃণমূল ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাগিয়ে দিচ্ছে। পাল্টা বিজেপির এই অবস্থান—তদন্তে তাদের কোনো হস্তক্ষেপ বা আগ্রহ নেই—তা মূলত তৃণমূলের তোলা ‘এজেন্সি দিয়ে সরকার দখলের’ তত্ত্বকে খণ্ডন করারই পন্থা বলে মনে করা হচ্ছে।

Follow Us