Anubrata Mondal: ‘রামের আশীর্বাদ রয়েছে’, ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলে তৃণমূলের টার্গেট বলে দিলেন অনুব্রত

Anubrata Mondal: ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে 'রামনবমী' রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আগের বারও ধরা পড়েছিল, তবে এবার রামনবমীর শোভাযাত্রা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তৃণমূল ও বিজেপি—উভয় শিবিরের কাছেই এক বড় ধরণের শক্ত প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে। বিজেপি বরাবরই রামনবমীকে তাদের হিন্দুত্ববাদী রাজনীতির একটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে।

Anubrata Mondal: রামের আশীর্বাদ রয়েছে, জয় শ্রী রাম স্লোগান তুলে তৃণমূলের টার্গেট বলে দিলেন অনুব্রত
রামনবমীর মিছিলে অনুব্রত মণ্ডলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 27, 2026 | 6:10 PM

বীরভূম: গলায় উত্তরীয়, তাতে লেখা ‘জয় শ্রী রাম’! রামনবমীর মিছিলে হাঁটলেন অনুব্রত মণ্ডল। পাশে ছিলেন চন্দ্রনাথ সিনহাও। মিছিলে স্লোগান উঠল ‘জয় শ্রী রাম’। শুক্রবার সকালে বীরভূমের বোলপুরে রেল ময়দান থেকে মসজিদমোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা হাঁটলেন অনুব্রত। মিছিল শেষে অনুব্রত দিলেন আরও এক চ্যালেঞ্জ। বললেন, “রাম আমাদের আশীর্বাদ করছে, ২৩০ পেরোবে তৃণমূল।” এদিকে, বলাই বাহুল্য নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী এবছর ১৭৭+ আসনের চ্যালেঞ্জ নিয়েছে। তাকে টপকালেন অনুব্রত।

ভোট দোরগোড়ায়। ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ‘রামনবমী’ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। আগের বারও ধরা পড়েছিল, তবে এবার রামনবমীর শোভাযাত্রা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তৃণমূল ও বিজেপি—উভয় শিবিরের কাছেই এক বড় ধরণের শক্ত প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছে। বিজেপি বরাবরই রামনবমীকে তাদের হিন্দুত্ববাদী রাজনীতির একটি বড় মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু এই নির্বাচনে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসও সমানভাবে এই উৎসবে শামিল হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি যাতে একচেটিয়া হিন্দু ভোট সংহত করতে না পারে, তাই তৃণমূল পাল্টা কৌশলী অবস্থান নিয়েছে।

অনুব্রত এবার পালন করলেন রামনবমী। এদিন রামনবমীর মিছিলে শুধু হাঁটলেনই না, বরং তুললেন জয় শ্রী রাম স্লোগানও। দুবরাজপুরের খয়রাশোল ব্লকের গোষ্ঠডাঙাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভা থেকে জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে নিয়ে তাঁর আস্থা ও নির্ভরতার বার্তা স্পষ্ট করে দেন তিনি। তাতে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছেন অনুব্রত।

বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন,  “কিছুদিন আগে অনুব্রত মণ্ডলের নেত্রী ‘জয় শ্রী রাম’ বললে গাড়ি থেকে নেমে গালাগালি করতেন। আজ সবাইকে রামের পায়ের তলায় আসতে হচ্ছে।” উল্লেখ্য, গত কয়েক বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বেশ কয়েকবার ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চাও হয়েছে।

Follow Us