AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কেরলের জন্য উপযুক্ত নয় বিজেপি’, নির্বাচনে জয়ের পরই সাম্প্রদায়িকতার খোঁচা বিজয়নের

ইউডিএফের পরাজয় নিয়ে বিজয়ন বলেন, "রাহুল গান্ধী জাতীয় স্তরের নেতা হতে পারেন, কিন্তু সাধারণ মানুষের বামের বিকল্প হিসাবে তাঁকে দেখতে চান না।"

'কেরলের জন্য উপযুক্ত নয় বিজেপি', নির্বাচনে জয়ের পরই সাম্প্রদায়িকতার খোঁচা বিজয়নের
ফাইল চিত্র।
| Updated on: May 03, 2021 | 7:12 AM
Share

তিরুবনন্তপুরম: ৪০ বছরে ইতিহাস তৈরি করলেন তিনি। প্রতি বিধানসভা নির্বাচনে সরকার বদলের নীতি আটকে দিয়ে টানা দ্বিতীয়বাারের জন্য কেরলের মসনদে বসতে চলেছেন পিনারাই বিজয়ন। জয় ঘোষণার পরই তবে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ নয়ং, বরং কেন্দ্রের শাসক দল বিজেপিরই সমালোচনা করলেন তিনি।

২০১৬ সালে ৯১টি আসনে জয়ী হয়েছিল এলডিএফ, এ বার বেড়েছে আসন সংখ্যাও। ১৪০টি আসনের মধ্যে ৯৭টি আসনে জয়ী হয়েছেন তাঁরা। কন্নুরের প্রার্থী হিসাবে বিজয়নের জয় ঘোষণার পরই তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, “কেরলে বিজেপির জন্য নয়। কেরল কখনওই সাম্প্রদায়িকতা বা ধর্মীয় ভেজাভেদকে স্বীকার করবে না।”

বিজেপির প্রধান তুরুপের তাস মেট্রো ম্যান ই শ্রীধরন, যাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছিল বিজেপি, তিনিও ভোটে হেরে যান। বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রনও জয়ের মুখ দেখতে পাননি। অন্যদিকে, রাহুল গান্ধীর লাগাতার প্রচারের পরও ইউডিএফের পরাজয় নিয়ে বিজয়ন বলেন, “রাহুল গান্ধী জাতীয় স্তরের নেতা হতে পারেন, কিন্তু সাধারণ মানুষের বামের বিকল্প হিসাবে তাঁকে দেখতে চান না। অনেকগুলিই বিজেপি শাসিত রাজ্য রয়েছে, ওনার উচিত সেখানে গিয়ে প্রচার চালানো। তার বদলে উনি কেবল কেরলেই মনোনিবেশ করলেন।”

জয়ের কারণ হিসাবে তিনি জানান, বিগত পাঁচ বছরে এলডিএফ সরকারের কাজে খুশি সাধারণ মানুষ। তাদের উন্নয়নে একাধিক কাজ করা হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা, তা নিশ্চিত না হলেও রাজ্যের উন্নয়ন জারি থাকবে বলেই জানান তিনি।

নির্বাচন মিটতেই এ বার করোনা সংক্রমণ রোখার পদ্ধতিতে মন দিতে চান, এমনটাই জানিয়েছেন পিনারাই। তিনি বলেন, “লকডাউনের মতোই কড়া বিধি নিষেধ আরোপ করা হবে। উৎপাদন ও নির্মাণকার্যকে বাদ দিয়ে কীভাবে বাকি জায়গায় বিধি নিষেধ আরোপ করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।”

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা