AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KMC Election result 2021: সেই বাম আমল থেকে চলছে, এবারও গড় অটুট কংগ্রেসের সন্তোষ পাঠকের

KMC Election Result 2021: ভোটের দিন ওয়ার্ডের বিভিন্ন বুথে দৌড়ে বেড়াতে দেখা গিয়েছেন কংগ্রেস প্রার্থীকে।

KMC Election result 2021: সেই বাম আমল থেকে চলছে, এবারও গড় অটুট কংগ্রেসের সন্তোষ পাঠকের
সন্তোষ পাঠকের গড় অটুট এবারও। ছবি ফেসবুক।
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 1:28 PM
Share

কলকাতা: ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। আর এই জয়ের হাত ধরেই আরও একবার কংগ্রেস গড় অটুট রইল কলকাতা পুরসভার এই ওয়ার্ডে। ২০০৫ সাল থেকে এই ওয়ার্ডে জয়ী তিনি। বাম আমলের পাশাপাশি তৃণমূল শাসনকালেও টলানো গেল না সন্তোষকে। ১ হাজার ৯৫৬ ভোট জয়ী হয়েছেন তিনি।

জয়ের পর সন্তোষ পাঠক বলেন, “আমার এলাকার লোকজন যদি না থাকত তা হলে আমি এই ভোট জিততে পারতাম না। এই জয়ের জন্য আমার ওয়ার্ডের সমস্ত মানুষকে আমি ধন্যবাদ দিচ্ছি। একই সঙ্গে সংবাদমাধ্যমের কাছেও আমি ঋণী।”

ভোটের দিন ওয়ার্ডের বিভিন্ন বুথে দৌড়ে বেড়াতে দেখা গিয়েছেন কংগ্রেস প্রার্থীকে। এমনকী একাধিকবার গোলমালের ঘটনা ঘিরে সন্তোষ পাঠক ও তাঁর অনুগামীদের দিকে অভিযোগের আঙুলও উঠেছে। তবে সেসব দূরে ঠেলে এই জয়ে উচ্ছ্বসিত তিনি।

সন্তোষ পাঠকের কথায়, “ভোটের দিন কাল্টুদাকে মারল ওরা। অথচ ওদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি খবর পান কেউ গন্ডগোল করেছে তাঁদের নাকি দল থেকে বের করে দেওয়া হবে। আমি বলব, অভিষেকের ক্ষমতা থাকলে বের করুক না।” চারদিকে যখন শুধুই ঘাসফুল, তখনও সন্তোষ পাঠক নিজের গড় অটুট রাখলেন।

এ প্রসঙ্গে সন্তোষ পাঠকের প্রতিক্রিয়া, “আমি পুলিশের ভূমিকা নিয়ে খুবই বিরক্ত। ভোটের আগের দিন আমার এলাকার থানার যে ওসি এলাকার ছেলেদের গ্রেফতার করতে শুরু করেছিল। আমাদের প্রায় ২০টা ছেলেকে গ্রেফতার করেছে। মারধর করেছে। ভোটারদের হুমকি দিয়েছে।”

যদিও সন্তোষ পাঠকের জয়ের খবর আসতেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে গণনাকেন্দ্রে তুমুল গোলমাল বাধে বলে অভিযোগ। এই ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী শক্তি সিং-এর অভিযোগ সন্তোষ পাঠকের কর্মীরাই তাঁর উপর হামলা চালিয়েছেন। অবিলম্বে সন্তোষ পাঠক ও তাঁর কর্মীদের গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছেন তৃণমূল প্রার্থী। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে উত্তেজনা থামানো গেলেও পরে ফের উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন: একের পর এক ওয়ার্ডে ফুটছে ঘাসফুল, কার্যত ব্যাকফুটে বাকিরা

Follow Us
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির শশী? কী বলছেন?
শশীর বিরুদ্ধে কতটা আত্মবিশ্বাসী বিজেপির শশী? কী বলছেন?
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর