Pandabeswar Assembly Election Result 2021 Live Update in Bengali: পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র: পাণ্ডবেশ্বর আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর, লাইভ আপডেটস
Pandabeswar Assembly Election Result 2021 Live Update in Bengali: পাণ্ডবেশ্বর কার দখলে? বাম, রাম না ঘাসফুলের?

আট দফার নির্বাচন শেষে এবার সকলের চোখ ফলাফলের দিকে। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সিপিআইএম প্রার্থী সুভাষ বাউড়ি। পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ছাড়েনি বিজেপি। তারাও বাংলায় ক্ষমতা পেতে মরিয়া।
একঝলকে দেখে নেওয়া যাক পাণ্ডবেশ্বরের আপডেট…
- বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে হারিয়ে জয়ী তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
- ৩৮০৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
২০১৬ বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর
পাণ্ডবেশ্বর বিধানসভায় গত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি জয়ী হন। তিনি সিপিএমের প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে ৫,৪৭০ ভোটে হারিয়েছিলেন। জিতেন্দ্র তিওয়ারি পেয়েছিলেন ৬৮,৬০০ ভোট। গৌরাঙ্গ চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৬৩ হাজার ১৩০ ভোট। তৃতীয় স্থানে ছিল বিজেপি। তাঁদের প্রার্থী ১৩ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।
মোট ভোটার সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ১,৯০,৯৬০ জন। এখানে গতবার ৭৯.৭৭ শতাংশ ভোট পড়েছিল।
সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান
বর্তমান বিধায়ক: জিতেন্দ্র তিওয়ারি মোট ভোট: ৬৮,৬০০ মোট ভোটার: ১,৯০,৯৬০ ভোটার ভোটদান: ৭৯.৭৭ শতাংশ
