AQI
  • সর্বশেষ খবর
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
  • দেশ
  • বিশ্ব
  • লাইফস্টাইল
  • আধ্যাত্মিক
  • প্রিমিয়াম স্টোরি
  • টিভি৯ Shorts
  • VIDEO
  • #শুভেন্দু অধিকারী
  • ফটো গ্যালারি
  • আবহাওয়া
  • কলকাতা হাইকোর্ট
  • Bangla News Elections Uttar pradesh assembly election 2022 BSP Leader Arshad Rana cries inconsolably after party denies him ticket, Lodges Complain

BSP Leader Cry For not Getting Ticket in UP Polls: নির্বাচনে টিকিট না দেওয়ায় কেঁদে ভাসালেন বিএসপি নেতা, থানায় গিয়ে দায়ের করলেন অভিযোগও!

BSP Leader Cry For not Getting Ticket in UP Polls: আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, শেষ অবধি সেই প্রতিশ্রুতি পূরণ না করায় কেঁদে ভাসালেন বহুজন সমাজ পার্টির নেতা আরশাদ রাণা।

BSP Leader Cry For not Getting Ticket in UP Polls: নির্বাচনে টিকিট না দেওয়ায় কেঁদে ভাসালেন বিএসপি নেতা, থানায় গিয়ে দায়ের করলেন অভিযোগও!
টিকিট না পাওয়ায় কাঁদছেন বিএসপি নেতা। ছবি:ANI

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 15, 2022 | 12:32 PM

লখনউ: দলের একনিষ্ঠ কর্মী তিনি, এদিকে ভোটের আগে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখলেন তাঁর নাম নেই। দলের তরফে আসন্ন বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Election 2022) টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও, শেষ অবধি সেই প্রতিশ্রুতি পূরণ না করায় কেঁদে ভাসালেন বহুজন সমাজ পার্টি(Bahujan Samaj Party)-র নেতা আরশাদ রাণা (Arshad Rana)। অভিমানে দলের বিরুদ্ধে থানায় অভিযোগও জানালেন তিনি।

 

টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দল:

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য ১১ টি জেলার ৫৮ কেন্দ্রের মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে শুক্রবার থেকেই। আর তারপরই শুরু হয়েছে রাজনৈতিক তামাশা। বহুজন সমাজ পার্টির নেতা আরশাদ রাণা গতকাল দলের বিরুদ্ধেই মুজাফ্ফরনগরে অভিযোগ দায়ের করেন। সংবাদ সংস্থা এএনআই-র কাছে তিনি জানান, দলের তরফে দুই বছর আগেই তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মুজাফ্ফরনগরের ছত্রসল কেন্দ্রে তাঁকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হবে। কিন্তু শেষ মুহূর্তে দল নিজের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায়।

তিনি আরও দাবি করেন, এক প্রবীণ বিএসপি নেতা দলের টিকিটের বদলে তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন। তিনি সাড়ে ৪ লক্ষ টাকা দিয়েও ছিলেন বলে দাবি করেন। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, যদি সুবিচার না পান, তবে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করবেন।

ছাপানো হয়ে গিয়েছে পোস্টারও:

আরশাদ রাণা জানান, তিনি বিগত ২৪ বছর ধরে তিনি বিএসপির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১৮ সালেই তাঁকে  ২২ সালের বিধানসভা নির্বাচনে ছত্রসলের প্রার্থী হিসাবে ঘোষণা করে দেওয়া হয়। তিনি বলেন, “আমি নির্বাচনী প্রচারের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম।  সমর্থকরা আমার নামে পোস্টার-ব্যানারও ছাপিয়ে ফেলেছে। কিন্তু নির্বাচনের সময় এগিয়ে আসতেই দল আমায় উপেক্ষা করা শুরু করে। আমি যখন জানতে চাই যে আমায় প্রার্থী করা হচ্ছে কিনা, তারও কোনও সঠিক জবাব দেওয়া হয়নি।”

মায়াবতীর টুইটেই ভাঙল মন:

দলের তরফে কোনও জবাব না মিললেও, আশা ছাড়ছিলেন না আরশাদ। কিন্তু বৃহস্পতিবার বিএসপি নেত্রী মায়াবতী টুইট করে জানান ছত্রসল কেন্দ্র থেকে সালমা সইদকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হচ্ছে। এরপরই মন ভেঙে যায় তাঁর, কান্নায় ভেঙে পড়েন তিনি। দুঃখে তিনি ফেসবুকে গোটা ঘটনা তুলে ধরেন এবং কোতওয়ালিতে নিজের সমর্থকদের নিয়ে হাজির হন। কিন্তু সেখানেও বিএসপি নেতারা তাঁকে নিজে হাসি-ঠাট্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এরপরই থানায় অভিযোগ দায়েক করেন। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, ছত্রসলে বিএসপি প্রার্থী সালমান সইদ গত ১২ জানুয়ারিই দলে যোগদান করেন। তিনি প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী এস সইদুজ়ামানের ছেলে।

আরও পড়ুন: COVID Norms Violation in UP: পুণ্যের ঠেলায় ‘চিড়ে চ্যাপ্টা’ করোনা! বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়েই উপচে পড়া ভিড় প্রয়াগরাজে
Add TV9 Bangla As A Trusted Source
Loading...
Unable to load recommendations.
Follow Us
LIVETV
Follow US ON
Contact Us About Us Advertise With Us Complaint Redressal Privacy & Cookies Notice
Network Sites:
  • TV9 Bharatvarsh
  • TV9 Marathi
  • TV9 Telugu
  • TV9 Kannada
  • TV9 Gujarati
  • TV9 Punjabi
  • TV9 Tamil
  • TV9 Malayalam
  • TV9 UP
  • News9 LIVE
  • Money9 LIVE
Copyright © 2026 TV9 Bangla. All Rights Reserved.

লেটেস্ট নিউজ

    Live TV

      ফটো গ্যালারি সংবাদ

        কলকাতা

          নির্বাচন 2026

            পশ্চিমবঙ্গ

            • উত্তর ২৪ পরগনা
            • দক্ষিণ ২৪ পরগনা
            • হাওড়া
            • হুগলি
            • পশ্চিম বর্ধমান
            • পূর্ব বর্ধমান
            • বীরভূম
            • নদিয়া
            • বাঁকুড়া
            • ঝাড়গ্রাম
            • পুরুলিয়া
            • পূর্ব মেদিনীপুর
            • পশ্চিম মেদিনীপুর
            • মুর্শিদাবাদ
            • উত্তর দিনাজপুর
            • দক্ষিণ দিনাজপুর
            • মালদা
            • আলিপুরদুয়ার
            • কোচবিহার
            • দার্জিলিং
            • জলপাইগুড়ি
            • কালিম্পং

            দেশ

              বিনোদন

                খেলা

                • ক্রিকেট

                বিশ্ব

                • বাংলাদেশ

                লাইফস্টাইল

                  ওয়েব স্টোরি

                    আধ্যাত্মিক সংবাদ

                      ভিডিয়ো সংবাদ

                        বাঙালিয়ানা

                          বাজেট

                            CWG

                              मेनू
                              ছবি
                              রিল
                              ভিডিয়ো
                              সংক্ষিপ্ত খবর