
বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। প্রথমবার দীর্ঘ আট দফায় ভোট হয়েছে বাংলায়। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে বর্তমান বিধায়ক অসিত মজুমদারকে প্রার্থী করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির পক্ষ থেকে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিধানসভার নির্বাচনী ময়দানে প্রার্থী করে নামানো হয়েছে। মোট ৯ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন এই আসনে। প্রসঙ্গত, ২৯৪ আসনের মধ্যে সরকার গড়ার জন্য যে কোনও দলকে ১৪৮ আসনের ম্যাজিক ফিগার পেরোতে হবে।
এক নজরে দেখে নেওয়া যাক চুঁচুড়ার আপডেট:
চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার জয়ী।
পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়া বিধানসভা ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে। ২০১৬ সালে তৃণমূলের অসিত মজুমদার ফরোয়ার্ড ব্লক প্রার্থী ডা. প্রণব কুমার ঘোষকে ২৯ হাজার ৬৮৪ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। গত ১০ বছর ধরে এই আসনের বিধায়ক নির্বাচিত হয়েছেন অসিত। ২০১৬ তে তিনি এই আসনে ১ লক্ষ ১৮ হাজার ৫০১ টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রণব কুমার ঘোষ পান ৮৮ হাজার ৮১৭ টি ভোট। গত বিধানসভা ভোটে চুঁচুড়ায় তৃতীয় স্থানে ছিল বিজেপি। ২৫ হাজারের কিছু বেশি ভোট এসেছিল গেরুয়া শিবিরের ঝুলিতে।
২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৯৫ হাজার ৭৪৩। যাদের মধ্যে ২ লক্ষ ৪২ হাজার ৩৯৭ জন ভোট দান করেন। গতবার এই বিধানসভা কেন্দ্রে ৩৬৩ টি বুধ তৈরি করা হয়েছিল এবং প্রায় ৮২ শতাংশ ভোট পড়ে।
১৯৫২ সালে প্রথমবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে ভোট হয়। সেবার ভোটে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেন। পরবর্তী নির্বাচনগুলিতে লাগাতার জয়লাভ করে ফরোয়ার্ড ব্লক। ২০১১ সালে প্রথমবার তৃণমূল এখানে জয়ের মুখ দেখে।
বর্তমান বিধায়ক অসিত মজুমদার
প্রাপ্ত ভোট ১ লক্ষ ১৮ হাজার ৫০১।
মোট ভোটার ২ লক্ষ ৯৪ হাজার ৭৪৩।
ভোটের হার ৮২.২৪ শতাংশ
মোট প্রার্থী ৫