AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সোহমকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান, উত্তেজনা চণ্ডীপুরে

West Bengal elections 2021: সোহমের অভিযোগ, কেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে।

সোহমকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান, উত্তেজনা চণ্ডীপুরে
চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী।
| Updated on: Apr 01, 2021 | 11:04 AM
Share

চণ্ডীপুর: তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে (Soham Chakrabarty) ঘিরে জয় শ্রীরাম স্লোগান। ভোটের সকালে উত্তেজনা ছড়াল চণ্ডীপুরে। যদিও পরে কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের মহম্মদপুর-১ ব্লক। অভিযোগ, বৃহস্পতিবার সকালে তৃণমূল প্রার্থী সোহম সেখানকার বুথে গিয়েছিলেন। বুথ কেন্দ্রের কাছাকাছি যেতেই একদল তাঁর পিছনে জয় শ্রীরাম স্লোগান তোলে। এমনকী তাঁর গাড়ির সামনেও জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।

ভোটের সারাদিনের সব আপডেট জানতে ক্লিক করুন: West Bengal Election 2021 Phase 2 Voting LIVE: ‘১০০ বুথে এজেন্ট নেই মমতার’, ভোট দিতে যাওয়ার পথে বললেন শুভেন্দু 

সোহম গাড়ি থেকে নেমে কথা বলেন নিরাপত্তা বাহিনীর সঙ্গে। সোহমের অভিযোগ, কেন জয় শ্রীরাম স্লোগান দিয়ে পরিস্থিতি জটিল করা হচ্ছে। সোহম অভিযোগ তোলেন, তাঁর এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বুথে। ১০০ মিটারের মধ্যে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী আসেনি বলে অভিযোগ করেন তিনি। এমনকী সিআরপিএফ তাঁকে বের করে দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ তোলেন তৃণমূলের এই তারকা প্রার্থী।

পরে কেন্দ্রীয় বাহিনীর এক কর্তা বুথকেন্দ্র পরিদর্শনে এসে সোহমের সঙ্গে কথা বলেন। এজেন্টের নিরাপত্তার আশ্বাস দেন তিনি। একইসঙ্গে ওই কর্তা বলেন, যদি সোহম চান কমিশনে অভিযোগ জানাতে পারেন।

Follow Us
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট