AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

National Film Awards: জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবি ‘চালচিত্র এখন’, সেরা ‘অঙ্ক কি কঠিন’-এর ৩ খুদে

Bengali Winners on National Awards: প্রতি বছরের মতো এবারও দেশের সেরা সিনেমা, অভিনয়শিল্পী এবং নেপথ্য কলাকুশলীদের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর এবারের বাংলার ঝুলিতে জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল অঞ্জন দত্ত পরিচালিত 'চালচিত্র এখন'। তবে চমক রয়েছে অন্য আরেকটা।

National Film Awards: জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবি 'চালচিত্র এখন', সেরা 'অঙ্ক কি কঠিন'-এর ৩ খুদে
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 7:47 PM
Share

শনিবার ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মান ‘৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ (72nd National Film Awards)-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হল। প্রতি বছরের মতো এবারও দেশের সেরা সিনেমা, অভিনয়শিল্পী এবং নেপথ্য কলাকুশলীদের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আর এবারের বাংলার ঝুলিতে জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেল অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’। তবে চমক রয়েছে অন্য আরেকটা। এবার জাতীয় পুরস্কারে পরিচালক সৌরভ পালোধীর বহু চর্চিত ‘অঙ্ক কি কঠিন’ ছবির জন্য জাতীয় সম্মান পেলেন তিন খুদে অভিনেতা। জাতীয় পুরস্কারের শিশু শিল্পী বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব ও গীতশ্রী চক্রবর্তী। ছবিটির প্রযোজক রানা সরকার।

১৯৮১ সালে মৃণাল সেনের পরিচালনায় ‘চালচিত্র’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনেতা হিসেবে অঞ্জন দত্তর অভিষেক ঘটেছিল। সেই ছবি তৈরির দিনগুলিতে একজন তরুণ ও ছটফটে অভিনেতা অঞ্জন এবং তাঁর মেন্টর বা গুরু তথা কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের মধ্যকার সম্পর্কের রসায়ন ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই নতুন ছবির গল্প।

‘অঙ্ক কি কঠিন’ এই তিন খুদে জাতীয় পুরস্কার পাওয়ার খবর পেতেই Tv9Bangla-কে পরিচালক সৌরভ পালোধী বলেন, ”এই খবরে যে আনন্দ কতটা তা বোঝানো সম্ভব নয়। ঋদ্ধিমান, তপোময়, গীতশ্রী হয়তো এর স্বাদটা পাবে না। যেটা আমরা পাবো। এটা গোটা অঙ্ক কি কঠিন টিমের কাছে খুব বড় পাওয়া। তিনজন, তিনটে পুরস্কার পেয়েছে। এটা বড় প্রাপ্তি। জাতীয় পুরস্কার যে কতটা বড়, তা তো আমরা জানি। রানা সরকার এই কাজটা করেছিলেন, সেটার জন্য আনন্দ হচ্ছে। এই তিনজনকে অভিনয়ের ট্রেনিং দিয়েছিল কৃষ্ণেন্দু সাহা। তাঁরও জয়। গোটা টিমের জয়। আর ৩ খুদেকে অনেকটা ভালোবাসা।”

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন