AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দুঃসাহসিক কাণ্ড! ঐশ্বর্যকে নিয়ে এ কী করলেন তরুণী?

Aishwarya Rai Bachchan: মাঝে সিঁথি করে দুপাশে পাতা চুল, মোটা আইলাইনার, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক আর সেই সঙ্গে কালো রঙের ড্রেস। গত কয়েক মাসে ঐশ্বর্য রাই বচ্চনের এই একটাই স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছে। আর তাঁর সঙ্গে মেয়ে আরাধ্যা বচ্চন যে থাকবেই সে তো গত কয়েক বছর ধরেই দেখে আসছেন অনুরাগীরা। তাঁর এই স্টাইল স্টেটমেন্ট কারও ভাল লাগে কারও আবার মোটে পছন্দ নয়।

দুঃসাহসিক কাণ্ড! ঐশ্বর্যকে নিয়ে এ কী করলেন তরুণী?
| Edited By: | Updated on: Oct 19, 2024 | 4:59 PM
Share

মাঝে সিঁথি করে দুপাশে পাতা চুল, মোটা আইলাইনার, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক আর সেই সঙ্গে কালো রঙের ড্রেস। গত কয়েক মাসে ঐশ্বর্য রাই বচ্চনের এই একটাই স্টাইল স্টেটমেন্ট হয়ে গিয়েছে। আর তাঁর সঙ্গে মেয়ে আরাধ্যা বচ্চন যে থাকবেই সে তো গত কয়েক বছর ধরেই দেখে আসছেন অনুরাগীরা। তাঁর এই স্টাইল স্টেটমেন্ট কারও ভাল লাগে কারও আবার মোটে পছন্দ নয়।

এবার বিশ্বসুন্দরীকে নকল করে এমনই একটি ভিডিয়ো তৈরি করেছিলেন এক কনটেন্ট ক্রিয়েটার। সেই ভিডিয়োয় দেখা যায় সেই ক্রিয়েটার একটি চোখে মোটা আইলাইনার পরেছেন। সঙ্গে লাল রঙের একটি লিপস্টিক পরেছেন। সেই সঙ্গে কালো রঙের জামা। আর একেবারে হুবহু চুলের স্টাইল। আর নিজের মেয়েকেও তিনি শিখিয়ে দিয়েছেন। সে ও খানিকটা আরাধ্যার মতোই ব্যবহার করছে মায়ের হাত ধরে। সেই ভিডিয়ো কিন্তু মোটেই ভাল ভাবে নেননি অনুরাগীরা। একের পর এক মন্তব্যে ভরে গিয়েছে তাঁর পোস্ট।

ওই ক্রিয়েটার তাঁর ভিডিয়োর ক্যাপশনে লেখেন, “শুধুমাত্র নীল চোখ এবং অভিষেক বচ্চন এই ভিডিয়োয় মিসিং।” এক জন মন্তব্য করেন, “কতটা দুঃসাহস, যে ঐশ্বর্য রাইকে নিয়ে এমন মজা করছেন?” আবার কেউ লেখেন, “এই ধরনের কাজ করবেন না, উনি আমাদের দেশের গর্ব।” আবার অন্য আর এক জন লেখেন, “আপনি নিজেও তো এক জন মা। অন্য আর এক মা-কে এ ভাবে ছোট কী ভাবে করতে পারলেন আপনি।” আবার এক অনুরাগীর মন্তব্য, “আপনার ইচ্ছা করল ঐশ্বর্যর বিরুদ্ধে এমন কাজ করতে?” তবে এই ভাইরাল ভিডিয়োয় কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। আপাতত নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক। তাই পুরো মুখে কুলুপ নায়িকার।

Follow Us
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
গোটা দক্ষিণবঙ্গে বর্ষা এলেও দুর্বল মৌসুমী বায়ু, উল্টো ছবি উত্তরে
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
ডবল ইঞ্জিন সরকার দুর্নীতিমুক্ত পরিষেবা দিতে চায়: শুভেন্দু
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
'অন্যের সাইকেল নিয়ে যেত... ৩০ টাকায় বেচে দিত', বিস্ফোরক হুমায়ুন
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
বিদেশ থেকে ফিরে একের পর এক বিজেপি নেতার ছুটলেন রচনা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
কোনও আগাম বার্তা নেই! হঠাৎ হাইকোর্টে গিয়ে নতুন মামলা করলেন মমতা
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
'ওরা কে হরিদাস পাল... পাকিস্তানে চলে যান', বিস্ফোরক দিলীপ ঘোষ
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
অশান্তির পরিকল্পনা ছিল? অভিষেকের কাছে কী জানতে চায় CID?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
TMC New Strategy: অভিষেককে নিয়ে এবার বড় সিদ্ধান্ত মমতার?
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
'৮ জুন বোর্ড ভেঙেছে, তারপর আমার দায়িত্ব নয়', মুখ খুললেন অনন্যা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা
হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা