AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মোবাইল না থাকার কারণেই ছবিতে সুযোগ পেয়েছিলাম’- শেখর সুমন

আমার পরিচিত আমাকে শশী জির সঙ্গে আলাপ করিয়ে দিলেন, যে শেখর নাম দিল্লিতে থিয়েটার করে, মুম্বই সিনেমায় কাজ করতে আগ্রহী। চুপ করে বসে ছিলেন শশীজি। চুড়ান্ত বোরড হচ্ছিলেন তিনি। বোরনেস থেকেই আমার দিকে তাকিয়ে বললেন, 'নমস্কার আমি শশী কাপুর '। আমি লজ্জিত হয়ে বললাম, স্যার আমি চিনে

'মোবাইল না থাকার কারণেই ছবিতে সুযোগ পেয়েছিলাম'- শেখর সুমন
| Edited By: | Updated on: Feb 16, 2026 | 11:46 PM
Share

কয়েক দশক ধরে বলিউডে নিজের পরিচিত অভিনেতা শেখর সুমন। অভিনয় হোক কি টক শো বা কমেডি শোয়ের বিচারক। সব ক্ষেত্রে তিনি অনবদ্য। তবে তাঁর অভিনয় জীবনের শুরুটা হয়েছিল রেখার বিপরীতে অভিনয় করে। রাতারাতি তিনি দর্শকদের চোখে পড়েছিলেন। তবে বলিউডে তাঁর গড ফাদার ছিলেন শশী কাপুর। এই কথা তিনি নিজেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন। তাঁর মতে দিল্লি থেকে তিনি সবে মুম্বই এসেছিলেন। অভিনয়ে নিজের ভাগ্য পরীক্ষার জন্য। তিনি বলেন, ” সেদিনের গল্প আজও ভোলার নয়। ভাগ্য কীরম শুনুন। সেই দিন আমি যে ফিল্ম সেটে বসেছিলাম। আমার পাসেই বসেছিল শশী কাপুর। কারন সেই সময় ছবির শুট এ শশীজির কোস্টারের ক্লোজ আপ নেওয়া হচাছিল। সেই সময়তো ভ্যানিটি ভ্যান ছিলনা। আর ভাগ্যের বিষয়, মোবাইলও ছিল না। কোনও পত্রিকার ছিল না।

আমার পরিচিত আমাকে শশী জির সঙ্গে আলাপ করিয়ে দিলেন, যে শেখর নাম দিল্লিতে থিয়েটার করে, মুম্বই সিনেমায় কাজ করতে আগ্রহী। চুপ করে বসে ছিলেন শশীজি। চুড়ান্ত বোরড হচ্ছিলেন তিনি। বোরনেস থেকেই আমার দিকে তাকিয়ে বললেন, ‘নমস্কার আমি শশী কাপুর ‘। আমি লজ্জিত হয়ে বললাম, স্যার আমি চিনে। তখন শশীজি নিজের কায়দায় জানালেন নানা মানুষ ভুলে যায়। এতোটাই বিনয়ী ছিলেন তিনি। আমায় জিজ্ঞেস করলেন , ‘তো বাচ্চা আপনি কি করেন?’ এর পর আমি বললাম আমি সিনেমায় কাজ করতে চাই চেষ্টা করছি। উনি কিছুক্ষণ তাকিয়ে আবার শট্ দিতে চলে গেলেন । কিছুক্ষণ পর আবার এসে বললেন, তিনি একটি ছবি করছেন নাম ‘উৎসব’ । বড় ছবি রেখা ,অমিতাভ বচ্চন রয়েছেন ।

তবে অমিতাভ চরিত্রটা জন্য একটু বড়, আসলে তাঁর ছবির নায়িকা বসন্ত সেনার থেকে নায়ক বয়সে ছোট দরকার। এই কথা বলতে বলতেই আমাকে বললেন, বাচ্চা আপনি আমার ছবিতে কাজ করবেন? আমি তো অবাক হয়ে বললাম এই প্রশ্নের দরকারই নেই, আমি অবশ্যই করব। মনে মনে ভাবলাম প্রথম কাজের সুযোগ পাচ্ছি শশী কাপুরের বড় ছবিতে ছোট রোল হলেও শুরুতো হোক। এবার, তিনি বললেন, ‘বড় ছবি রেখা নায়িকা। তোমাকে নায়কের চরিত্রে ভাবছি। ‘ তখন আমি পায়ে পড়ে গেছি বললাম এই রকম মজা করবেন না। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তবে তিনি আমায় অবাক করে বললেন, ‘মজা নয় একদম সত্যি বলছি। তোমার মধ্যে একটা ব্যাপার আছে।’ এরপর বাকিটা ইতিহাস। আমি আজও জানি না সেই অল্প সময়ে আমার মধ্যে শশীজি কি দেখেছিলেন।” তাই বলিউডে অভিনেতা শেখর সুমনের গড ফাদার শশী কাপুর।

বাংলায় এসেই 'ব্যাকফুটে' জ্ঞানেশ কুমার, উঠল গো-ব্যাক স্লোগান
বাংলায় এসেই 'ব্যাকফুটে' জ্ঞানেশ কুমার, উঠল গো-ব্যাক স্লোগান
তৃণমূলকে কাঠগড়ায় টেনে রাষ্ট্রপতিকে চরম অপমানের অভিযোগ মোদীর
তৃণমূলকে কাঠগড়ায় টেনে রাষ্ট্রপতিকে চরম অপমানের অভিযোগ মোদীর
রোদের দাপট নয়! দাবদাহের আগে ভিজবে বাংলা, জানাল হাওয়া অফিস
রোদের দাপট নয়! দাবদাহের আগে ভিজবে বাংলা, জানাল হাওয়া অফিস
ফরাক্কায় ব্যাগ ভর্তি তাজা বোমা, ভোটের আগে চাঞ্চল্য
ফরাক্কায় ব্যাগ ভর্তি তাজা বোমা, ভোটের আগে চাঞ্চল্য
বাংলার লোকভবনে এবার আরএন রবি, রাজ্যপাল বদল নিয়ে প্রশ্ন তৃণমূলের
বাংলার লোকভবনে এবার আরএন রবি, রাজ্যপাল বদল নিয়ে প্রশ্ন তৃণমূলের
'মমতাকে বোনের মতো বলেছেন রাষ্ট্রপতি, আর মুখ্যমন্ত্রী...', সরব খগেন
'মমতাকে বোনের মতো বলেছেন রাষ্ট্রপতি, আর মুখ্যমন্ত্রী...', সরব খগেন
কালো শাড়ি পরে হাতা-খুন্তি হাতে প্রতিবাদে চন্দ্রিমা-শশী-মালা
কালো শাড়ি পরে হাতা-খুন্তি হাতে প্রতিবাদে চন্দ্রিমা-শশী-মালা
রাষ্ট্রপতিকে 'অসম্মান', রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
রাষ্ট্রপতিকে 'অসম্মান', রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের
বাবুল সুপ্রিয় পর এবার গৌতম দেব, প্রশ্ন করতেই হারালেন মেজাজ
বাবুল সুপ্রিয় পর এবার গৌতম দেব, প্রশ্ন করতেই হারালেন মেজাজ
রাষ্ট্রপতি শাসন? দুয়ে দুয়ে চার করছে তৃণমূল
রাষ্ট্রপতি শাসন? দুয়ে দুয়ে চার করছে তৃণমূল