Donating old clothes: পুরনো জামা দান করেন? এই জিনিস না মেনে দিলেই হবে মারাত্মক ক্ষতি!
Correct ways of keeping old clothes: আলমারিতে পুরনো এবং ছেঁড়া জামাকাপড় জমিয়ে রাখলে কী ক্ষতি হতে পারে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পুরনো পোশাক দান করার বা রাখার সঠিক নিয়মগুলি জেনে নিন এই প্রতিবেদনে।

অনেকেরই একটা অভ্যাস থাকে, সাধের পোশাকটি পুরনো হলেও বা ছিঁড়ে গেলেও তা আলমারির এক কোণে সযত্নে জমিয়ে রাখা। ভাবেন, কোনও এক দিন হয়তো কাজে লেগে যাবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র (Astrology) এবং বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই সামান্য অভ্যাসটাই আপনার জীবনের সুখ-শান্তি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। পুরনো ও জীর্ণ পোশাক ঘরে জমিয়ে রাখলে অজান্তেই ডেকে আনা হয় অমঙ্গল, যা আপনার জীবনের মোড়কে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দিতে পারে। জ্যোতিষ মতে, এই বিষয়ে কিছু নিয়ম না মানলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
ঘর মোছার ভুল একদম নয়
অনেকেই পুরনো হয়ে যাওয়া টি-শার্ট বা সুতির জামা কেটে ঘর মোছা বা আসবাবপত্র পরিষ্কার করার কাজে ব্যবহার করেন। জ্যোতিষ শাস্ত্র বলছে, এই ভুলটি ভুলেও করা যাবে না। ছেঁড়া পোশাক দিয়ে ঘর বা আসবাব মুছলে তার অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে আপনার অর্থভাগ্যের ওপর। এর ফলে সংসারে আর্থিক অনটন দেখা দিতে পারে এবং উপার্জনের পথে নানা বাধা আসতে পারে।
আলমারি যেন জীর্ণ পোশাকের গুদাম না হয়
পোশাকের প্রতি টান থাকা স্বাভাবিক, কিন্তু তা যদি বিবর্ণ, পুরনো বা ছেঁড়া হয়ে যায়, তবে তাকে আলমারি থেকে বিদায় জানান। আলমারিতে ছেঁড়া বা রং উঠে যাওয়া জামা জমিয়ে রাখলে ঘরের পজিটিভ এনার্জি নষ্ট হয়। জ্যোতিষশাস্ত্রের পূর্বাভাস (Astrological Prediction) অনুযায়ী, এই অভ্যাস চারদিক থেকে জীবনের নানা ক্ষতি ডেকে আনে। বিশেষ করে অতিরিক্ত জীর্ণ পোশাক বাড়িতে জমিয়ে না রেখে, তা অবিলম্বে বাড়ির বাইরে বার করে দেওয়াই মঙ্গল।
দানের ক্ষেত্রে শনিদেবের রোষ
ভাবছেন পুরনো জামা নিজে পরবেন না, অন্য কাউকে দান করে দেবেন? সেখানেও রয়েছে কড়া নিয়ম। কখনওই কাউকে ছেঁড়া, তালি দেওয়া বা রংচটা পোশাক দান করবেন না। এই ধরনের পোশাক দান করলে শনিদেব অত্যন্ত রুষ্ট হন, যার ফলে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে।
দান করার আগে মানুন এই টোটকা
যদি পুরনো পোশাক কাউকে দেওয়ার যোগ্য থাকে এবং তা আপনি দান করতে চান, তবে তা সরাসরি দেবেন না। জ্যোতিষীদের পরামর্শ, দান করার আগে সেই পোশাক অবশ্যই নুনজলে ভালো করে ধুয়ে নিতে হবে। অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত বা নোংরা জামা কখনওই দান করা উচিত নয়। নুনজলে ধুয়ে নিলে সেই পোশাকের সঙ্গে জড়িয়ে থাকা পূর্বতন মালিকের নেতিবাচক শক্তি বা ‘নেগেটিভিটি’ দূর হয়ে যায়, ফলে যিনি দান করছেন এবং যিনি গ্রহণ করছেন, দুজনেরই মঙ্গল হয়।
তাই এবার থেকে আলমারি গোছানোর সময় এই বাস্তু নিয়মগুলি মাথায় রাখুন, নাহলে শখের পুরনো পোশাকই আপনার জীবনে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।
