West Bengal NEWS Highlights: তারাতলার বিপর্যয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৪, মৃত ৫, এসএসকেএমে চিকিৎসাধীন ২০ জন
West Bengal NEWS Live updates: নদিয়ার কালীগঞ্জে নাবালিকা তামান্না খাতুনের খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন তামান্নার মা। আবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের রতনপুর গ্রামে বিজেপি সমর্থক দুই ভাইকে বাইক আটকে মারধর ও প্রাণনাশের চেষ্টা করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিনভর রাজ্যজুড়ে নানা ঘটনা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন মাস দেড়েক আগে মিটেছে। আর রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে ডামাডোল বেড়ে চলেছে। আসল তৃণমূল কারা, এই নিয়ে চাপানউতোর বাড়ছে। প্রতিদিন তৃণমূলের দুই শিবির নানা পদক্ষেপ করছে। এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও বাড়ছে। আবার বিধানসভায় অধিবেশনে তৃণমূলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও চোরকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
Taratala Building Collapse: তারাতলার ঘটনায় গ্রেফতার ৩
- তারাতলার ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের তৎপরতায় তিনজনকে গ্রেফতার করা হল।
- যে সংস্থা নির্মাণকাজ করছিল, তাদের সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, লেবার সাপ্লায়ার্স মহম্মদ আতাউল ও সুভাষ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
- নিরাপত্তায় গাফিলতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, সেই অভিযোগেই গ্রেফতার করেছে পুলিশ।
-
Taratala Building Collapse: মৃত বেড়ে ৫, মামলা রুজু করবে পুলিশ
- নবান্ন থেকে বেরিয়ে এসএসকেএম পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫। অন্তত ২২ জনের চিকিৎসা চলছে ট্রমা কেয়ারে।
- তারাতলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করবে কলকাতা পুলিশ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই প্রক্রিয়া শুরু করল লালবাজার।
-
-
Taratala Factory Collapse: ড্রোন, পুলিশ কুকুর, হাইড্রলিক ক্রেন, গ্যাস কাটার নিয়ে চলছে উদ্ধারকাজ
- সন্ধ্যে নামতেই আলোর ব্যবস্থা করা হল তারাতলার দুর্ঘটনাস্থলে। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে ড্রোন, পুলিশ কুকুর। হাইড্রলিক ক্রেন ও গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে।
- একসঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৬ সংস্থা। একে একে বের করা হচ্ছে কর্মীদের।
- দুর্বল ভিতের উপর নির্মাণকাজ হওয়াতেই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
-
Suvendu Adhikari: তিনজনের মৃত্যু হয়েছে, জানালেন শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ৮ জন আহত ব্যক্তির নাম সামনে এসেছে।
- বৃহস্পতিবার বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিবৃতি দেবেন শুভেন্দু অধিকারী।
- মুখ্যনমন্ত্রী উল্লেখ করেছেন, সেনা ও এনডিআরএফ একসঙ্গে কাজ না করলে এভাবে দ্রুত উদ্ধার করা সম্ভব হত না।
-
Suvendu Adhikari at Taratala: তারাতলায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী
- ঘটনাস্থলকে একের পর এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএমের ট্রমা কেয়ারে। এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
- উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর। সেখানেই পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
- এসএসকেএমে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য সচিব। রয়েছেন বিধায়ক ফিরহাদ হাকিম।
-
-
Taratala Collapse: তারাতলায় কন্ট্রোলরুম
- বিকালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
- ০৩৩-২২১৪৩৫২৬, ০৩৩-২২৫৩৫১৮৫
- ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০
-
Taratala Collapse: ভার্টিক্যাল ড্রিল করে চলছে উদ্ধারকাজ
- ভার্টিক্যাল ড্রিল করে বার করা হচ্ছে দেহ
- উদ্ধারকার্যে ব্যবহৃত হচ্ছে হাইড্রোলিক ল্যাডার
- ওড়ানো হচ্ছে ড্রোন। অত্যাধুনিক সমস্ত পন্থা উদ্ধারে ব্যবহৃত হচ্ছে
- আহতদের উদ্ধার করে পাঠানো হচ্ছে SSKM-এ
- এখনও ভিতরে বহু জনের আটকে থাকার সম্ভাবনা
-
‘স্যর-স্যর এখানে বডি-বডি…’,ক্যামেরা ঘোরাতেই শিউরে ওঠার মতো ছবিটা ধরা পড়ল তারাতলায়
প্রতিদিনের মতোই কাজে এসেছিলেন ওঁরা। কিন্তু এত বড় বিপর্যয় নেমে আসবে তা হয় ভাবতেও পারেনি মানুষগুলো। তারাতলায় হঠাৎ মাথার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার শেড। আর তাতে মৃত্যু একাধিকের। অসমর্থিত সূত্র বলছে, আটকে ৪০ থেকে ৫০ জন মানুষ। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে দমকল গেছে। নেমেছে সেনা। রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সবাই উদ্ধার করছে। সাংবাদিকরা ক্রমাগত সেই উদ্ধারের ছবি তুলে ধরছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিকে পা পড়ছে সাংবাদিকদের কার্যত দেখা যাচ্ছে সেখানেই রয়েছে আটকে থাকা মানুষ।
বিস্তারিত পড়ুন: Taratala News: ‘স্যর-স্যর এখানে বডি-বডি…’,ক্যামেরা ঘোরাতেই শিউরে ওঠার মতো ছবিটা ধরা পড়ল তারাতলায়
-
উদ্ধারকার্যে সেনা
- অসমর্থিত সূত্রের খবর, এখনও পর্যন্ত ৬ জনের দেহ উদ্ধার হয়েছে। ভিতরে এখনও আটকে বহু। ধ্বংসস্তূপ ক্রেন দিয়ে সরিয়ে উদ্ধারকার্য চলছে।
- উদ্ধারকার্যে এল সেনা, NDRFএর টিম।
- ধ্বংসস্তূপের ভিতর থেকে বেরিয়ে রয়েছে কাটা হাত-পা! বীভৎস ছবি!
- নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
-
তারাতলায় ধ্বংসস্তূপের ভিতর থেকে বাড়ছে মৃত্যু সংখ্যা
তারাতলায় একটি কারখানার শেড ভেঙে বিপত্তি। ভেঙে পড়ে লোহার বিম, টিন। আহত হয়েছেন একাধিক। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কারোর হাত থেঁতলে গিয়েছে, কারোর মাথা। অনেকেরই অবস্থাই আশঙ্কাজনক। অসমর্থিত সূত্রে খবর, এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। ৪০-৪৫ জন ভিতরে আটকে রয়েছেন বলে খবর। গ্যাস কাটার এনে লোহার বিম কেটে উদ্ধারকার্য চালাচ্ছে দমকল। দমকল কর্মীদের সহায়তায় স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেকেই আটকে থাকার সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ধ্বংসস্তূপের নীচে থেঁতলে যাওয়া শরীর, অন্ততপক্ষে আটকে ৫০ জন! তারাতলায় ভয়ঙ্কর ঘটনা
-
Taratala Factory Shed Collapse: তারাতলায় ভয়ঙ্কর দুর্ঘটনা, কারখানার শেড ভেঙে আটকে বহু
- তারাতলায় একটি কারখানার শেড ভেঙে বিপত্তি। আহত হয়েছেন একাধিক।
- ৪০-৪৫ জন ভিতরে আটকে রয়েছেন বলে খবর। উদ্ধার কার্যে দমকল। দমকল কর্মীদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও।
- আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কারোর হাত থেঁতলে গিয়েছে, কারোর মাথা। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। টিন, লোহার বিম ভেঙে পড়ে।
- ধ্বংসস্তূপের চেহারা নেয় এলাকা। স্থানীয় বাসিন্দারা বলছেন, অনেকেই আটকে রয়েছে।
বিস্তারিত পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ধ্বংসস্তূপের নীচে থেঁতলে যাওয়া শরীর, অন্ততপক্ষে আটকে ৫০ জন! তারাতলায় ভয়ঙ্কর ঘটনা
-
Border BSF: জমি পেতেই সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর কাজ করছে বিএসএফ, রিপোর্ট গেল শাহর মন্ত্রকে
- কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হয়। অথচ পূর্বতন তৃণমূল-সরকার কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে না বলে ভোটের আগে লাগাতার সরব হয়েছিল বিজেপি।
- আর রাজ্যে পালাবদল হতেই বিএসএফের হাতে জমি তুলে দেয় শুভেন্দু-সরকার। জমি পেয়েই সীমান্ত কাঁটাতার বসানোর কাজ শুরু করে বিএসএফ।
- এই কয়েকদিনেই ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে। সীমান্তে বসেছে কাঁটাতার স্তম্ভ। বাকি কাজও শীঘ্রই শেষ হবে। একথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠাল বিএসএফ।
বিস্তারিত পড়ুন: শুভেন্দু জমি দিতেই বদলে গেল পুরো বাংলার বর্ডার
-
Business advisory committee: বিধানসভার কার্য উপদেষ্টা কমিটিতে ঠাঁই হল না ‘কালীঘাট তৃণমূলের’
- বিধানসভার কার্য উপদেষ্টা (BA) কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে জায়গা পেলেন না ‘কালীঘাট তৃণমূলের’ বিধায়করা।
- গত ১৯ জুন এই কমিটি গঠন করা হয়েছে।
- বিএ কমিটিতে রয়েছেন নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মালতী রাভা রায়, বিশাল লামা, উমেশ রাই, বিরাজ বিশ্বাস, অম্লান ভাদুড়ি (সরকারি মুখ্য সচেতক বা চিফ হুইপ), আখরুজ্জামান (বিরোধী চিফ হুইপ বা মুখ্য সচেতক), বিপ্লব মিত্র (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী), সমীর কুমার জানা (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী), অনুপম বিশ্বাস (বিজেপি)
- কার্য উপদেষ্টা কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন হুমায়ুন কবীর, নওশাদ সিদ্দিকী, মোহতাব শেখ (কংগ্রেস), মহম্মদ মোস্তাফিজুর রহমান (সিপিআইএম), বঙ্কিমচন্দ্র ঘোষ (বিজেপি), পার্থসারথি চট্টোপাধ্যায় (বিজেপি), সুদীপ কুমার মুখোপাধ্যায় (বিজেপি), অরুণ হালদার (বিজেপি), সন্দীপন সাহা (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী), জাভেদ আহমেদ খান (ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী)
-
Abhishek Banerjee: অভিষেকের দ্রুত শুনানির আবেদন ফেরাল হাইকোর্ট
- চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান। সেজন্য আদালতের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- তাঁর আবেদনের দ্রুত শুনানির জন্য এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক
- কিন্তু, দ্রুত শুনানির আবেদন ফেরাল আদালত।
-
Tamanna Katun death: কালীগঞ্জে তামান্না খাতুনের মৃত্যুতে আরও ২ জন গ্রেফতার
- ঠিক এক বছর আগে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছিল ১০ বছরের তামান্না খাতুনের।
- গতকাল বিধানসভায় এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, কেউ ছাড়া পাবে না।
- এরপর তামান্নার মা সাবিনা ইয়াসমিন দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে।
- মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই তামান্নার মৃত্যুর ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
- সবমিলিয়ে ওই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। সাবিনা ইয়াসমিন মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন।
Published On - Jun 24,2026 10:40 AM
