AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Border Fencing: শুভেন্দু জমি দিতেই বদলে গেল পুরো বাংলার বর্ডার

BSF Border Fencing Bangladesh Border: রাজ্য প্রশাসন বিএসএফকে দুই দফায় জমি হস্তান্তর করেছে। প্রথম দফায় জমি দিয়েছে ১৪২.৭৯ একর এবং দ্বিতীয় দফায় জমি দিয়েছে ৩২ একর। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে প্রায় ২২০০ কিমি। যার মধ্যে ১১৩ কিমি অংশ নদী সীমান্ত। বাকি প্রায় ৫৫০ কিমি অংশে শুধুমাত্র জমির অভাবে এতদিন পর্যন্ত কাঁটাতার দেওয়া সম্ভবপর হয়নি।

West Bengal Border Fencing: শুভেন্দু জমি দিতেই বদলে গেল পুরো বাংলার বর্ডার
ফাইল ফোটোImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 24, 2026 | 1:18 PM
Share

কলকাতা: কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হয়। অথচ পূর্বতন তৃণমূল-সরকার কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে না বলে ভোটের আগে লাগাতার সরব হয়েছিল বিজেপি। আর রাজ্যে পালাবদল হতেই বিএসএফের হাতে জমি তুলে দেয় শুভেন্দু-সরকার। জমি পেয়েই সীমান্ত কাঁটাতার বসানোর কাজ শুরু করে বিএসএফ। এই কয়েকদিনেই ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে। সীমান্তে বসেছে কাঁটাতার স্তম্ভ। বাকি কাজও শীঘ্রই শেষ হবে। একথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠাল বিএসএফ।

বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশ রুখতে দীর্ঘদিন ধরে রাজ্যের কাছে জমি চেয়েছিল বিএসএফ। পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী দুই দফায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফের হাতে জমি তুলে দেন। আর জমি পেয়েই মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনার একাংশের জমিতে কাঁটাতার লাগানোর জন্য স্তম্ভ বসানোর কাজ শেষ করে ফেলল বিএসএফ। গত সপ্তাহের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এব্যাপারে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে বিএসএফের ইস্টার্ন কমান্ড।

একইসঙ্গে উত্তরবঙ্গ এবং কোচবিহার জেলাতেও কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এখানেই শেষ নয়, রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিগত দিনে যে ধরনের আউটপোস্ট তৈরি করা হয়েছে, নতুন আউটপোস্ট তৈরিতে আধুনিকীকরণ করা হচ্ছে। সাধারণ মানের সিসিটিভি নয়, রাতে নজরদারি করার জন্য আধুনিক এবং গুণগত সম্পন্ন ও ১৮০ ডিগ্রি ঘুরতে সক্ষম সিসিটিভি বসানো হচ্ছে।

অনুপ্রবেশের চেষ্টা রুখতে থাকছে লেজার রশ্মি। যা দিয়ে সহজেই রাতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে। এআই প্রযুক্তি ব্যবহারেরও চিন্তাভাবনা চলছে। বর্তমানে আউটপোস্টগুলি নিম্নমানের হয়ে থাকে। প্রস্তাবিত পোস্টগুলি অনেক বেশি উন্নত। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, স্মার্ট বর্ডার তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামো রাখা হচ্ছে সীমান্তে অনুপ্রবেশ রুখতে।

রাজ্য প্রশাসন বিএসএফকে দুই দফায় জমি হস্তান্তর করেছে। প্রথম দফায় জমি দিয়েছে ১৪২.৭৯ একর এবং দ্বিতীয় দফায় জমি দিয়েছে ৩২ একর। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে প্রায় ২২০০ কিমি। যার মধ্যে ১১৩ কিমি অংশ নদী সীমান্ত। বাকি প্রায় ৫৫০ কিমি অংশে শুধুমাত্র জমির অভাবে এতদিন পর্যন্ত কাঁটাতার দেওয়া সম্ভবপর হয়নি।

জমির অভাব নিয়ে বিগত আমলে বারবার রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জমি সংকটের কারণে বিএসএফ আউটপোস্ট তৈরি করা যাচ্ছে না। কাঁটাতার দেওয়ার ক্ষেত্রেও চরম জটিলতা তৈরি হচ্ছে। পালাবদল হতেই রাজ্য প্রশাসনের তরফে প্রথম দায়িত্ব হিসেবে, সীমান্ত সুরক্ষায় বিএসএফের হাতে জমি তুলে দেয় রাজ্য প্রশাসন। জমি হাতে পেতেই সীমান্তে প্রায় ৪০ কিমির কাছাকাছি অংশে কাঁটাতার দেওয়ার জন্য স্তম্ভ দাঁড় করিয়ে কাজ শুরু করেছে বিএসএফ। স্তম্ভগুলিতে কাঁটাতার জুড়বে। সীমান্ত সুরক্ষায় এই কাঁটাতার অত্যন্ত প্রয়োজন ছিল বলেই দাবি করছেন বিএসএফের কর্তারা। যুদ্ধকালীন তৎপরতায় এই কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছে বলে বিএসএফের তরফে জানানো হয়েছে।

জমি না পাওয়ায় আউটপোস্ট এবং কাঁটাতারের অভাবে অনুপ্রবেশ এবং সীমান্তে অপরাধ অনেকটাই বেড়েছে বলে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। গতকাল বিধানসভার অধিবেশনেও সীমান্তে কাঁটাতার বসানোর বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা বলেন, “দেশের নিরাপত্তা সবার আগে। এই নিয়ে সরকার যা পদক্ষেপ করবে, সেটা প্রশংসনীয়।”

Follow Us