AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram Bombing: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে ব্যাপক ‘বোমাবাজি’, বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা

Nandigram By-Poll: নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বড়নগর গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল অর্থাৎ শনিবার রাতে বিজেপির বুথ সভাপতি দীনবন্ধুর বাড়ির সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে, ঘটনায় কেউ আহত হননি বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর।

Nandigram Bombing: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে ব্যাপক 'বোমাবাজি', বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে উদ্ধার তাজা বোমা
বাঁদিকে মুখ্যমন্ত্রী, ডানদিকে উদ্ধার তাজা বোমাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 04, 2026 | 9:50 AM
Share

নন্দীগ্রাম: উপনির্বাচনে (By-Election) প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামে বোমাবাজির (Nandigram Bomb Blast) অভিযোগ। বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিকে, শেষ ভোটপ্রচারে আজ নন্দীগ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানি রথের (Hasirani Rath) সমর্থনে মিছিল-জনসভা করবেন। তার আগে এমন বোমাবাজির ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ও উদ্বেগজনক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

টার্গেট বিজেপির বুথ সভাপতি?

নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বড়নগর গ্রামে ঘটনাটি ঘটেছে। গতকাল অর্থাৎ শনিবার রাতে বিজেপির বুথ সভাপতি দীনবন্ধুর বাড়ির সামনে ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে, ঘটনায় কেউ আহত হননি বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর। ঘটনাস্থলে পৌঁছে ওই বুথ সভাপতির বাড়ির সামনে থেকে ৫-৬টি তাজা বোমা উদ্ধার করে। ভোটের আগে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তবে, এই বিষয়ে বিজেপির বুথ সভাপতি দীনবন্ধু মিত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আজ নন্দীগ্রামে শুভেন্দুর প্রচার

এদিকে, উপনির্বাচনের আগে প্রচারের শেষ লগ্নে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে পথে নামবেন শুভেন্দু অধিকারী। বেলা ১১টা নাগাদ নন্দীগ্রাম ১ ব্লকে মিছিল করার কথা রয়েছে। জানা গিয়েছে, টেঙ্গুয়া থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সুবিশাল মিছিল দিয়ে প্রচার শুরু হবে। বিকেল গড়াতেই ফের রাজারামচক থেকে জৌরিরমোড় হয়ে মীরের বাজার পর্যন্ত মিছিল হবে। এরপর মীরের বাজারেই জনসভার আয়োজন করা হয়েছে। তার ঠিক আগেই বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

Follow Us