AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বচ্চন’ পদবী মুছলেন ঐশ্বর্য! দুবাইয়ে অনুষ্ঠান মঞ্চে নায়িকা বললেন…

Aishwarya Rai Bachchan: কয়েক মাস আগের কথা। আচমকাই নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী মুছে দেন নীলাঞ্জনা। তার পর তো রীতিমতো নেটপাড়ায় হইহই পড়ে যায়। অভিনেতা যিশু সেনগুপ্তর সঙ্গে এত বছর সংসারের পর নীলাঞ্জনার এই পরিবর্তন চোখ এড়ায়নি কারও। এবার সেই একই ঘটনা ঘটল দুবাইয়ে।

'বচ্চন' পদবী মুছলেন ঐশ্বর্য! দুবাইয়ে অনুষ্ঠান মঞ্চে নায়িকা বললেন...
| Edited By: | Updated on: Nov 29, 2024 | 6:05 PM
Share

কয়েক মাস আগের কথা। আচমকাই নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবী মুছে দেন নীলাঞ্জনা। তার পর তো রীতিমতো নেটপাড়ায় হইহই পড়ে যায়। অভিনেতা যিশু সেনগুপ্তর সঙ্গে এত বছর সংসারের পর নীলাঞ্জনার এই পরিবর্তন চোখ এড়ায়নি কারও। এবার সেই একই ঘটনা ঘটল দুবাইয়ে। নিজের নাম থেকে পদবী মুছলেন ঐশ্বর্য রাই।

২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করার পর থেকে ঐশ্বর্য নিজের নামের পাশে এত বছর ধরে বচ্চন পদবীই ব্যবহার করতেন তিনি। কিন্তু সম্প্রতি দেখা গেল এক অন্য চিত্র। দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঐশ্বর্য। সেখানেই মঞ্চের স্ক্রিনে বড় বড় করে ফুটে উঠল তাঁর নাম। এত দিন যেখানে দেখা যেত ঐশ্বর্য রাই বচ্চন। সেখানে দেখা গেল ঐশ্বর্য রাই। ব্যস তা দেখেই শুরু আলোচনা। সন্দেহ আরও জোড়াল হয়েছে। অনেকে ধরেই নিয়েছেন নিশ্চিত অভিষেক-ঐশ্বর্যর সংসার ভাঙছে।

দুবাইয়ের অনুষ্ঠানে ঐশ্বর্যকে দেখা যায় একটি নীল রঙের রুপোলি কাজ করা গাউনে। মঞ্চে যখন নিজের কথা বলতে মঞ্চে ওঠেন তখনই নায়িকার পিছনের স্ক্রিনে লেখা ফুটে উঠেছিল ঐশ্বর্য রাই, আন্তর্জাতিক তারকা। বচ্চন পদবী না দেখেই হই হই কাণ্ড। অতীতে অবশ্য অন্য ধরনের ছবি দেখা গিয়েছে। যেখানে নায়িকাকে শুধু নাম ধরে ডাকা হলে তিনি ভুল ধরিয়ে সবাইকে বলেছেন, “ঐশ্বর্য রাই বচ্চন।” কিন্তু এ ক্ষেত্রে ঘটল উলট পূরাণ। বচ্চন পদবী না দেখা গেলেও কোনও প্রতিবাদ জানাননি নায়িকা। গত কয়েক মাস ধরে আলোচনা তুঙ্গে। অম্বানিদের বিয়েতেও বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি ঐশ্বর্যকে। তার পর আবার এই ঘটনা, অনেকেরই দাবি সত্যিই তাহলে বিবাহ বিচ্ছেদ হচ্ছে ঐশ্বর্য-অভিষেকের।

Follow Us