AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বউ সেজে বসেছিলাম, বর এল না’, কোন যন্ত্রণা বুকে চেপে বসে আছেন দেবলীনা…

Debleena Dutta: বিয়ের কনে সেজে মন্ডপে বসেছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আমন্ত্রিতরা এসে গিয়েছিলেন প্রত্যেকে। খাবারের জায়গায় খাবারও সার্ভ হতে শুরু করেছিল। উপহার পেতে শুরু করেছিলেন দেবলীনা। কিন্তু বর আর আসেনি বিয়ে করতে। কেন আসেনি? সেই উত্তর আজও খুঁজে চলেছেন দেবলীনা।

'বউ সেজে বসেছিলাম, বর এল না', কোন যন্ত্রণা বুকে চেপে বসে আছেন দেবলীনা...
দেবলীনা দত্ত।
| Updated on: Feb 15, 2024 | 11:34 AM
Share

দেবলীনা দত্ত। বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ। অনেক ছোট বয়স থেকে বাংলা সিরিয়ালে কাজ করছেন তিনি। অল্প সময়ের মধ্যেই খুব পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দেবলীনা। কলকাতার লোরেটো স্কুল, লোরেটো কলেজ থেকে পাশ করেছিলেন। ক্লাস টেনে পড়ার সময় থেকে এক প্রেমিকও জুটে গিয়েছিল তাঁর। দীর্ঘ সাত বছর সম্পর্কের পর সেই প্রেম ভেঙে যায়। তারপরেও ভালবেসে ছিলেন অন্য একজনকে। সেই সম্পর্কটাও চিরস্থায়ী হয়নি। অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অনেক পরে। ৯ বছর সংসার করার পর আলাদা হয়ে যান তথাগত-দেবলীনা। এই তথাগত প্রথম স্বামী হওয়া সত্ত্বেও আরও একবার বিয়ের কনে সেজে মন্ডপে বসেছিলেন দেবলীনা। কেন হল না সেই বিয়ে?

শাশ্বত চট্টোপাধ্যায়কে একবার সেই ঘটনার কথা খোলসা করেছিলেন দেবলীনা। জানিয়েছিলেন, তিনি বিয়ের কনে সেজে মন্ডপে বসেছিলেন। আমন্ত্রিতরা এসে গিয়েছিলেন। খাবারের জায়গায় খাবারও সার্ভ হতে শুরু করেছিল। উপহার পেতে শুরু করেছিলেন দেবলীনা। কিন্তু বর আর আসেনি বিয়ে করতে। কেন আসেনি? সেই উত্তর এখনও পর্যন্ত খুঁজে চলেছেন দেবলীনা।

অভিনেত্রী বলেছিলেন, “আমি আজও ভাবতে পারি না কেন সেদিন আমাকে বিয়ে করতে আসেননি তিনি। বলেছিলেন, শরীর খারাপ হয়েছে, হাসপাতালে নাকি নিয়ে যেতে হয়েছিল। কিন্তু সেটা আমাকে কিংবা আমার পরিবারের কাউকেই জানাননি তিনি। একটা ফোন করা যেত। এই অজুহাত আজও বিশ্বাস করি না আমি। মানতে পারি না।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?