AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্যান্সার কেড়ে নিল প্রাণ, প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক

শ্রাবণীর শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যান্সার। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী হলেও, আর্থিক সঙ্গতি ছিল না চিকিৎসার। ক্যানসারের সঙ্গে লড়াই করার জন্য অভিনেত্রীর প্রয়োজন ছিল লক্ষ লক্ষ টাকা। উপায় না পেয়েই সোশাল মিডিয়ার হাত ধরে বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অনুরাগীদের কাছে সাহায্য চাইতে এগিয়ে এসেছিল অভিনেত্রীর পরিবার। লম্বা পোস্টে অভিনেত্রীর ছেলে লিখছিলেন, মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

ক্যান্সার কেড়ে নিল প্রাণ, প্রয়াত অভিনেত্রী শ্রাবণী বণিক
| Edited By: | Updated on: Dec 29, 2025 | 1:17 PM
Share

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক। ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সোমবার সকালে টলিপাড়ায় খবর ছড়িয়ে পড়ে। শোকের ছায়া পুরো ইন্ডাস্ট্রিতে। শ্রাবণীর মৃত্যুতে পরিচালক বাবু বণিক লিখলেন, ”কিছু পরিচয় কাজের সূত্রে হয়,কিন্তু সেই পরিচয় যখন কোনও চাওয়াপাওয়া, বা কোনও শর্ত বা কোনও স্বার্থ ,সবকিছু ছাড়িয়ে একটা অন্য মাত্রা নেয়। দুটো পরিবারকে অদৃশ্য সুতোয় বেঁধে ফেলে, সেটাকেই বোধ হয় প্রকৃত বন্ধুত্ব বলে। আজ শ্রাবণীকে হারিয়ে আমি,আমার পরিবার, আমরা সবাই বাকরুদ্ধ। চিরকাল কেউ থাকে না। কিন্তু শ্রাবণী যে এত তাড়াতাড়ি চলে যাবে…. বিশ্বাস করতে পারছি না। শুনেছি ,আত্মার কোনও মৃত্যু নেই। তাই ওঁর আত্মার শান্তি কামনা করি।”

শ্রাবণীর শরীরে বাসা বেঁধেছিল মারণ রোগ ক্যান্সার। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় অভিনেত্রী হলেও, আর্থিক সঙ্গতি ছিল না চিকিৎসার। ক্যানসারের সঙ্গে লড়াই করার জন্য অভিনেত্রীর প্রয়োজন ছিল লক্ষ লক্ষ টাকা। উপায় না পেয়েই সোশাল মিডিয়ার হাত ধরে বন্ধু-বান্ধব, সহকর্মী এবং অনুরাগীদের কাছে সাহায্য চাইতে এগিয়ে এসেছিল অভিনেত্রীর পরিবার। লম্বা পোস্টে অভিনেত্রীর ছেলে লিখছিলেন, মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সাহায্য করুন। এই ঘটনা নভেম্বরের। সেই কারণে বছর শেষ হওয়ার আগেই শ্রাবণীর চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর প্রিয়জনরা।

স্বামী বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন শ্রাবণী। তাঁর শরীরে যখন ক্যান্সার বাসা বাঁধে, তখন সেই বিষয়ে কোনও কথা বলতে চাননি। TV9 বাংলাকে জানিয়েছিলেন, ”আমি এখন একটু চাপের মধ্যে আছি। ফ্রি হয়ে ফোন করব।” তবে সেই ফোন আর আসেনি।

Follow Us
কী কী বিষয়ে রিপোর্ট দেবে NIA?
কী কী বিষয়ে রিপোর্ট দেবে NIA?
লক্ষ লক্ষ ফলোয়ার, হঠাৎ কেন এই ব্যক্তিকে গ্রেফতার করা হল
লক্ষ লক্ষ ফলোয়ার, হঠাৎ কেন এই ব্যক্তিকে গ্রেফতার করা হল
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?