দুবাই থেকে মুম্বইগামী বিমানে শুভশ্রী, আজই ফিরছেন শহরে

উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ছেলে ইউভানকে নিয়ে বেড়াতে গিয়ে দুবাইয়ে কয়েক দিন আটকে পড়েছিলেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবশেষে ৬ মার্চ ভোরবেলা পরিচালক রাজ চক্রবর্তী TV9 বাংলাকে জানালেন, শুভশ্রী যে বিমানে আছেন, সেটা বাতিল হয়নি। তিনি আজই এসে পৌঁছাবেন দেশে। দুবাই থেকে কলকাতার বিমান বাতিল। তাই শুভশ্রীকে মুম্বই আসতে হচ্ছে। মুম্বই থেকে শহরে আসবেন নায়িকা।

দুবাই থেকে মুম্বইগামী বিমানে শুভশ্রী, আজই ফিরছেন শহরে

| Edited By: Bhaswati Ghosh

Mar 06, 2026 | 7:55 AM

উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ছেলে ইউভানকে নিয়ে বেড়াতে গিয়ে দুবাইয়ে কয়েক দিন আটকে পড়েছিলেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অবশেষে ৬ মার্চ ভোরবেলা পরিচালক রাজ চক্রবর্তী TV9 বাংলাকে জানালেন, শুভশ্রী যে বিমানে আছেন, সেটা বাতিল হয়নি। তিনি আজই এসে পৌঁছাবেন দেশে। দুবাই থেকে কলকাতার বিমান বাতিল। তাই শুভশ্রীকে মুম্বই আসতে হচ্ছে। মুম্বই থেকে শহরে আসবেন নায়িকা।

রাজ চক্রবর্তী TV9 বাংলাকে জানিয়ে ছিলেন, গত বুধবার মধ্যরাতের ফ্লাইটে কলকাতা ফিরতে পারেন শুভশ্রী ও ইউভান। তবে  সন্ধ্য়ে নাগাদ জানা যায়, শুভশ্রীর পূর্ব নির্ধারিত ফ্লাইট বাতিল। কবে ফের নতুন ফ্লাইট পাবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। রাজ আরও জানিয়েছিলেন, ”নানা দিক থেকেই চেষ্টা করা হচ্ছে। শুধু কলকাতায় নয়, ভারতের যে কোনও জায়গায় আসার জন্য কোনও ফ্লাইট উড়লে, সেই ফ্লাইটেই শুভশ্রী ও ইউভানকে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। এমনকী, আমি নিজের স্পিকারের সঙ্গেও কথা বলেছি। তিনি যেন হাই কমিশনের সঙ্গে কথা বলেন। কারণ, বহু আটকে থাকা ভারতীয়দের তো দেশে নিয়ে আসা হচ্ছে। সেখানে যেন শুভশ্রী ও ইউভানকেও যুক্ত করা হয়। সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে।” এই ক’ দিন দুশ্চিন্তার মধ্যে দিন কেটেছে পুরো পরিবারের। শেষ অবধি আজ শহরে ফিরবেন নায়িকা।

শহরে ফিরেই কাজের ব্যস্ততা রয়েছে নায়িকার। বিজ্ঞাপনের শুটিং যেমন রয়েছে, তেমনই আর ক’ দিন পরে পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর ছবির শুটিং শুরু করবেন নায়িকা। ‘অভিমান’ ছবিতে প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় আর যিশু সেনগুপ্তর সঙ্গে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে।