কলকাতায় FIR করে তালসারিতে ছুটলেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে প্রথম এফআইআর দায়ের করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তবে লড়াই শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকেনি। সূত্রের খবর, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং স্থানীয় স্তরে আইনি পদক্ষেপ জোরদার করতে প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে তালসারির উদ্দেশে রওনা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের মতো তারকারা। সেখানে দ্বিতীয় দফায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

কলকাতায় FIR করে  তালসারিতে ছুটলেন প্রিয়াঙ্কা-প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

| Edited By: আকাশ মিশ্র

Apr 04, 2026 | 7:51 PM

গত ২৯ মার্চ দিঘার অদূরে তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সলিল সমাধি ওলটপালট করে দিয়েছে টলিউডকে। ঘটনার পাঁচ দিন পার হলেও শোকের ছায়া কাটেনি, বরং ঘনীভূত হয়েছে রহস্য। শুটিং সেটে নিরাপত্তার অভাব এবং প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর রহস্যজনক নীরবতার প্রতিবাদে এবার আইনি ও রাজপথের লড়াইয়ে নামল গোটা ইন্ডাস্ট্রি।

শনিবার দিনভর চলল আইনি তৎপরতা। দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের তরফে প্রথম এফআইআর দায়ের করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। তবে লড়াই শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকেনি। সূত্রের খবর, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং স্থানীয় স্তরে আইনি পদক্ষেপ জোরদার করতে প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে তালসারির উদ্দেশে রওনা দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের মতো তারকারা। সেখানে দ্বিতীয় দফায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, বিকেল চারটে নাগাদ টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু হয় এক বিশাল মৌন মিছিল। নাগরিক সমাজের ডাকে আয়োজিত এই মিছিলে পা মেলান টলিউডের কয়েকশ কলাকুশলী। ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান লেখা পোস্টার হাতে মিছিলে শামিল হওয়া তারকাদের একটাই দাবি— নিরপেক্ষ তদন্ত। মিছিলে অংশ নেওয়া শিল্পীদের একাংশ স্পষ্ট জানিয়েছেন, এই প্রতিবাদে যেন কোনও রাজনৈতিক রং না লাগানো হয়; এটি স্রেফ একজন সহকর্মীর অকালমৃত্যুর বিচার চাওয়ার লড়াই।

লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা কেন পুলিশের অনুমতি ছাড়া বিপদসঙ্কুল সমুদ্রে শুটিং করছিল, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, রাহুল যখন তলিয়ে যাচ্ছিলেন, তখন সেখানে পর্যাপ্ত উদ্ধারকারী বা লাইফ-জ্যাকেটের ব্যবস্থা ছিল না। এই গাফিলতির দায় কি এড়ানো সম্ভব? উত্তর খুঁজছে টলিপাড়া।

Follow Us