৮ বছরের সংসার, জানেন প্রাক্তন স্বামীর থেকে কত বছরের বড় ছিলেন উর্মিলা?

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠান করেই বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে হয়েছিল তাঁদের। তাঁদের প্রথম দেখা ২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে।

৮ বছরের সংসার, জানেন প্রাক্তন স্বামীর থেকে কত বছরের বড় ছিলেন উর্মিলা?

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 03, 2025 | 5:44 PM

প্রেম মানে না বয়সের ফারাক। মানে না কোনও নিয়ম। ভালবেসেই মহসিন আখতারকে বিয়ে করেছিলেন ঊর্মিলা মাতন্ডকর। এই নিয়েই যখন বলিউডে জোর গুঞ্জন হয় এক সময়। আলোচনায় মহসিন ও ঊর্মিলার বয়সের ফারাকও উঠে আসে। জানেন মহসিনের থেকে ঠিক কত বছরের বড় ঊর্মিলা?

১৯৭৪ সালে জন্ম নেন ঊর্মিলা। জন্ম হয় এক মারাঠি পরিবারে। মাত্র ৩ বছরেই অভিনয় জগতে পা রাখেন তিনি। ছবির নাম ‘কর্ম’। এই মুহূর্তে তাঁর বয়স ৫০ বছর। অন্যদিকে মহসিন কাশ্মীর পরিবারের জন্ম নেন ১৯৮৪ সালে। কাশ্মীর এম্ব্রোয়ডারি ডিজাইনের ব্যবসা রয়েছে মহসিনের। ঊর্মিলার থেকে বয়সে ১০ বছরের ছোট তিনি। যদিও দুই পরিবারের তরফেই এ নিয়ে কোনও বাধা আসেনি। তবে বিয়ের আট বছর পর হঠাৎই সামনে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠান করেই বিয়ে সেরেছিলেন অভিনেত্রী। স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে হয়েছিল তাঁদের। তাঁদের প্রথম দেখা ২০১৪ সালে ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইঝির বিয়েতে। তার দুবছর পর নিকাহ সেরেছিলেন তাঁরা। তবে আট বছরের মাথায় সেই বিয়ে ভাঙে। ২০২৪ সালের শুরু থেকেই ছিল গুঞ্জন। জুটি আলাদা হতে চলেছে। প্রাথমিকভাবে তাঁরা এই বিষয় মুখ না খুললেও পরবর্তীতে তাঁদের এই সিদ্ধান্তের কথা সামনে চলে আসে। এই সংসার বেশি দিন স্থায়ী হয়নি। যদিও বলিউডে অপর এক জুটির বয়সের ফারাক ১০ বছর। জানেন তাঁরা কারা? নিক জোনাস-প্রিয়াঙ্কা চোপড়া।

Follow Us