Rahul Arunoday banerjee’s death: ‘পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিক’, রাহুলের মৃত্যুতে চ্যানেল-প্রযোজনা সংস্থার বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের

সংগঠনের দাবি, এটা তো খুন। ওরা যদি নিরাপত্তার সঙ্গে শুটিং করত তাহলে এমনটা হত না। এই ঘটনায় প্রত্যেকে হতবাক। উনি বাংলা ইন্ড্রাস্ট্রির একজন সুপারস্টার। কেনও প্রডিউসার, চ্যানেল এই সেফটির বিষয়টা খতিয়ে দেখল না? শুধু মাত্র টাকা বাঁচানোর চক্করে ওরা এটা দেখল না? বাংলার মুখ্যমন্ত্রী ও ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুরো ঘটনার তদন্ত করে এই চ্যানেল-প্রযোজনা সংস্থার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হোক।

Rahul Arunoday banerjees death: পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিক, রাহুলের মৃত্যুতে চ্যানেল-প্রযোজনা সংস্থার বিরুদ্ধে খুনের মামলা রুজু করার দাবি  সর্বভারতীয় সিনে সংগঠনের
রাহুল বন্দ্যোপাধ্যায়

Mar 30, 2026 | 10:18 PM

কলকাতা: অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে একটাই মূল প্রশ্ন উঠছে, শুটিংয়ের সময় অভিনেতা-অভিনেত্রীদের নিরাপত্তা কোথায়? ইতিমধ্যেই একাধিক তারকা এই নিয়ে মুখ খুলেছেন, দাবি উঠছে নিরপেক্ষ তদন্তের। এই সবের মধ্যেই এবার যে প্রযোজনা সংস্থার অধিনে রাহুল কাজ করছিলেন সেই সংস্থাকে ‘ব্ল্যাক লিস্ট’ করার দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের। শুধু তাই নয়, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছে তারা।

বস্তুত, ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ের জন্য ওড়িশার তালসারিতে গিয়েছিলেন রাহুল। তবে আর ফেরা হল না তাঁর। সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন তিনি। পরে যখন খোঁজ মিলল তখন সব শেষ। ময়নাতদন্তের রিপোর্ট থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফুসফুস ভরে গিয়েছিল নোনা জলে। ফলে দমবন্ধ হয়ে যায়, থেমে যায় হৃদস্পন্দন, মৃত্যু হয় অভিনেতার। পুলিশের দাবি, হাঁটুজলে একটি নাচের দৃশ্যে শুটিং চলছিল, সেখানেই একটি গর্তে পড়ে যান রাহুল বন্দ্যোপাধ্যায় ও শ্বেতা মিশ্র। শ্বেতাকে উদ্ধার করা গেলেও, রাহুলকে যখন তোলা হয়, ততক্ষণে অনেকটাই নোনাজল খেয়ে ফেলেছেন অভিনেতা।

তবে প্রশ্ন উঠছে, যে সময় এই অঘটন ঘটছে সেই সময় বাকি কলাকুশলীরা কোথায় ছিলেন? কেন নিরাপত্তা দেওয়া গেল না এই তারকাকে? এ দিন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন বা AICWA নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে, ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ও চ্যানেলকে ব্ল্যাক লিস্ট করা হোক। অভিনেতার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাদের।

Follow Us