AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আপনাকে ফাঁসানো হচ্ছে?’ জেল থেকে ফিরেই মুখ খুললেন আল্লু

Allu Arjun: ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র বিশেষ প্রিমিয়ারে প্রয়াত অনুরাগী, খবর কানে যেতেই বিষয়টা নিয়ে তৎপর হন অভিনেতা। ওই অনুরাগীর মৃত্যুর পর আল্লু অর্জুন ও তাঁর নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করে হায়দরাবাদ পুলিশ।

'আপনাকে ফাঁসানো হচ্ছে?' জেল থেকে ফিরেই মুখ খুললেন আল্লু
| Updated on: Dec 14, 2024 | 12:38 PM
Share

প্রিজনার নম্বর ছিল ৭৬৯৭, শুত্রবার রাত জেলেই কাটল পুষ্পা ২ স্টার আল্লু অর্জুনের। সূত্রের খবর, সারা রাত মেঝেতে শুয়েই কাটাতে হয়েছে অভিনেতাকে। সকালে তাঁর বেরনোর সময় হতেই জেল চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় জেলের বাইরে। আর বাড়ি ফিরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন অভিনেতা। তাঁকে প্রশ্ন করা হয়– আপনাকে কি টার্গেট করা হচ্ছে? বিষয়টা এক প্রকার এড়িয়ে গিয়েই আল্লু অর্জুন উত্তর দেন, “আমি এমন কিছু বলতে চাই না, যা এই তদন্তের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। তদন্ত চলছে।”

এরপর হাতজোড় করে আল্লু অর্জুন বললেন,  “প্রত্যেকে যে সাপোর্ট করেছেন তার জন্য ধন্যবাদ। বিশেষ করে আমার অনুরাগীদের বলতে চাই, ধন্যবাদ। গোটা দেশে, প্রতিটা রাজ্যের অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই। মিডিয়া যেভাবে পাশে থেকেছে, তার জন্য ধন্যবাদ। আমি আবারও বলছি, এই দুর্ঘটনার জন্য আমি সত্যি দুঃখিত। পরিবারের যে কোনও প্রয়োজনে আমি আছি। এটা সত্যি দুর্ঘটনা। আমি প্রেক্ষাগৃহের ভিতরে আমার পরিবার নিয়ে ছবি দেখছিলাম। এটা বাইরে ঘটে। তাই সত্যি আমি কিছু বুঝতে পরিনি। এটার সঙ্গে আমি কোনও সরাসরি যোগসূত্র নেই। আমি গত ২০ বছর ধরে এই থিয়েটারে যাচ্ছি। বিশ্বাস করুন কখনও এমন কিছু ঘটেনি। যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যের। পরিস্থিতি সত্যি হাতে ছিল না।”

৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-র বিশেষ প্রিমিয়ারে প্রয়াত অনুরাগী, খবর কানে যেতেই বিষয়টা নিয়ে তৎপর হন অভিনেতা। ওই অনুরাগীর মৃত্যুর পর আল্লু অর্জুন ও তাঁর নিরাপত্তা টিমের বিরুদ্ধে মামলা দায়ের করে হায়দরাবাদ পুলিশ। এরপর শুক্রবার সকালে অভিনেতার বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিনেতাকে। হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। শুক্রবার ৫০,০০০ টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। তবে কিছু প্রক্রিয়ার জন্য জেল থেকে বেরতে পারেননি তিনি। শনিবার বাড়ি ফিরলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আল্লু অর্জুন।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা