AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মহুয়া রায়চৌধুরীর শেষ ছবির ডাবিং তাঁর নিজের নয়, জানেন স্বর দিয়েছিলেন তাঁর কোন প্রিয় বান্ধবী?

মহুয়া রায় চৌধুরী এমন এক অভিনেত্রী যাঁর মৃত্যুর পরেও যে ছবি গুলি মুক্তি পেয়েছিল, সবকটা ছবি সুপারহিট হয়। মহুয়া সেই সময় একসঙ্গে বহু ছবির কাজ করছিলেন। কিছু ছবির কাজ শেষ হয়েছিল, কিছু ছবির কাজ শেষ করতে পারেননি। তবে ছবি গুলো মুক্তি পেয়েছিল। এর মধ্যে 'অনুরাগের ছোঁয়া' ও 'অভিমান ' সবথেকে বেশি সাফল্য পেয়েছিল। এই দুই ছবির ডাবিং নিয়ে সমস্যা দেখা দেয় সেই সময় অভিনেত্রী অনামিকা সাহার কাছে সাহায্য চিন প্রযোজকরা।

মহুয়া রায়চৌধুরীর শেষ ছবির ডাবিং তাঁর নিজের নয়, জানেন স্বর দিয়েছিলেন তাঁর কোন প্রিয় বান্ধবী?
| Edited By: | Updated on: Mar 13, 2026 | 5:25 PM
Share

বাংলা সিনেমার বহু অভিনেত্রীদের নিয়ে নানা ধরণের খবর মাঝে মধ্যেই হেডলাইনে জায়গা পায়। কাজের জগত ছাড়াও ব্যক্তিগত জীবনের নানা খবরে দর্শকদের উৎসাহ দেখার মত তবে একজন অভিনেত্রী ছিলেন যাঁর অকাল মৃত্যুর খবর দর্শকদের আজও নাড়িয়ে দিয়ে যায়। অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর উন্নতির শিখরে থাকতেই হঠাৎ দুর্ঘটনায় প্রাণ হারান। তাঁর সেই দুর্ঘটনা নিয়ে আজও নানা গুঞ্জন চলতে থাকে অনেকেই এই দুর্ঘটনার মধ্যে হত্যার ষড়যন্ত্র আঁচ করে। মহুয়া রায় চৌধুরী এমন এক অভিনেত্রী যাঁর মৃত্যুর পরেও যে ছবি গুলি মুক্তি পেয়েছিল, সবকটা ছবি সুপারহিট হয়। মহুয়া সেই সময় একসঙ্গে বহু ছবির কাজ করছিলেন। কিছু ছবির কাজ শেষ হয়েছিল, কিছু ছবির কাজ শেষ করতে পারেননি। তবে ছবি গুলো মুক্তি পেয়েছিল। এর মধ্যে ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘অভিমান ‘ সবথেকে বেশি সাফল্য পেয়েছিল। এই দুই ছবির ডাবিং নিয়ে সমস্যা দেখা দেয় সেই সময় অভিনেত্রী অনামিকা সাহার কাছে সাহায্য চিন প্রযোজকরা।

সম্প্রতি টিভিনাইন বাংলার সাক্ষাৎকারে উঠে আসে সেই গল্প। অনামিকা সাহা বলেন, ‘ অনেকেই জানেন না মহুয়ার আকস্মিক মৃত্যুর পর ওর ছবিতে ওর গলার স্বর দিয়েছিলাম। বিরেশ চট্টোপাধ্যায় আমার কাছে এসে বলে অনুরাগের ছোঁয়া ছবিতে মহুয়ার যা কঠিন চরিত্র, সবাই করতে পারবে না। তাছাড়া মহুয়া আমার খুব ভাল বন্ধু ছিল। তাই আমি প্রথমে করতে রাজি হয়নি, আমার মনে হয়েছিল ওকে দেখলেই আমার কান্না পাবে। তবে পরিচালক প্রযোজক বললেন আমি ছাড়া কেউ পারবে না। তাই অনুরাগের ছোঁয়া আর অভিমানেও মহুয়ার চরিত্রে আমি স্বর দিয়েছিলাম। ”

তিনি আরও বলেন, “আমার সঙ্গে মহুয়ার খুব বন্ধুত্ব ছিল,’সৎ মা ‘ নামে একটি ছবিতে আমার একটা ছোট্ট চরিত্র ছিল। মহুয়া আমায় খুব পছন্দ করতো। আমাকে বলতো একটা প্রেম কর বা বিয়ে কর। তোর চোখ কথা বলে, তুই ভালো অভিনেত্রী হবি। বিধাতার কি পরিকল্পনা আজও ওর শেষ ছবি গুলো চললে পর্দায় মহুয়াকে দেখা যায়, আর ওর মুখে আমার কণ্ঠস্বরে সংলাপ শোনা যায়।”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়