AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আইপিএল দেখতে গিয়ে মেজাজ হারালেন করিনা, ছেলেদের সামনেই একী করে বসলেন!

ইন্টারনেটে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের ভেতরে লিফটের সামনে অপেক্ষারত করিনাদের ঘিরে ধরেন একদল অনুরাগী। ভিড়ের চাপে খানিকটা অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। ঠিক সেই মুহূর্তেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে করিনাকে তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। তাঁর চোখেমুখে বিরক্তি ছিল স্পষ্ট।

আইপিএল দেখতে গিয়ে মেজাজ হারালেন করিনা, ছেলেদের সামনেই একী করে বসলেন!
| Updated on: Apr 14, 2026 | 1:09 PM
Share

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টানটান উত্তেজনার আইপিএল ম্যাচ। গ্যালারি ভর্তি দর্শক, প্রিয় দলের জন্য আকাশ ফাটানো চিৎকার সেই উন্মাদনায় গা ভাসাতে সপরিবারে হাজির হয়েছিলেন বলিউড কুইন করিনা কাপুর খান। কিন্তু রবিবারের সেই সন্ধ্যায় ম্যাচের উত্তেজনার মাঝেই করিনার একটি বিশেষ মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— আইপিএল ২০২৬-এর এই হাইভোল্টেজ ম্যাচ দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত ছিলেন করিনা। সঙ্গে ছিলেন স্বামী সইফ আলি খান, তাঁদের দুই সন্তান তৈমুর ও জেহ, এবং সইফের বড় ছেলে ইব্রাহিম আলি খান। নীল মুম্বই জার্সিতে নবাব পরিবারকে দেখে গ্যালারিতে তখন সেলফি তোলার ধুম।

ইন্টারনেটে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের ভেতরে লিফটের সামনে অপেক্ষারত করিনাদের ঘিরে ধরেন একদল অনুরাগী। ভিড়ের চাপে খানিকটা অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। ঠিক সেই মুহূর্তেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে করিনাকে তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। তাঁর চোখেমুখে বিরক্তি ছিল স্পষ্ট। যদিও ঠিক কী কারণে বা কার সঙ্গে তাঁর এই বিবাদ, তা স্পষ্ট নয়। তবে সেই অস্বস্তি কাটিয়ে পরে গ্যালারিতে বসে করিনাকে হাসিঠাট্টায় মাততে দেখা যায়।

এদিনের ম্যাচে মাঠের লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পেশাগত জীবনে করিনা কাপুর এখন তাঁর আগামী ছবি ‘দায়রা’-র কাজ শেষ করেছেন। মেঘনা গুলজারের পরিচালনায় এই ইনভেস্টিগেটিভ ক্রাইম ড্রামায় তাঁর সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। জংলি পিকচার্স ও পেন স্টুডিওর প্রযোজনায় ২০২৬ সালেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবিটির। ‘দায়রা’-র গল্পটি গড়ে উঠেছে ন্যায়বিচার ও সত্যের মধ্যবর্তী ধূসর এলাকা এবং সমাজের নীতিবোধ নিয়ে। বর্তমানে ছবিটি পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। করিনাকে শেষবার দেখা গিয়েছিল ‘ক্রু’ (২০২৪) এবং ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ।

Follow Us