AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Councillor arrested: লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

Lakshmir Bhandar Fraud Case: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জালিয়াতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। মুর্শিদাবাদ জেলায় তিন জনকে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরুষ হয়ে মহিলাদের এই প্রকল্পের সুবিধা নিতেন তাঁরা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে জালিয়াতির জাল কতদূর ছড়িয়েছে, সেটাই এখন দেখার। 

TMC Councillor arrested: লক্ষ্মীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেফতার কল্যাণ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর
ধৃত তৃণমূল কাউন্সিলর পার্থসারথি গুপ্তImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 30, 2026 | 9:36 PM
Share

রিষড়া: মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেও জালিয়াতি হয়েছে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুষরাও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে জানা গিয়েছে। এবার হুগলির রিষড়ায় লক্ষীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ। গ্রেফতার করা হল রিষড়ার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি গুপ্ত ওরফে পাপ্পুকে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত পাপ্পু।

ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কী অভিযোগ?

রিষড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা উর্মিলাদেবী থানায় অভিযোগ করেন, তাঁর লক্ষীর ভান্ডারের টাকা অন্য একজনের অ্যাকাউন্টে ঢুকছে। এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপ্পুর কাছে গিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। তাঁর টাকা বিজয় সাউ নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকলেও সেই টাকা পাননি উর্মিলা দেবী। অভিযোগ, তাঁকে পাঁচ হাজার টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছিলেন কাউন্সিলর। বিষয়টি বেআইনি জেনেও মধ্যস্থতা করেছিলেন। সেই অভিযোগ পাওয়ার পরই কল্যাণ ঘনিষ্ঠ এই কাউন্সিলরকে গ্রেফতার করে শ্রীরামপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে বিজয় সাউকেও।

এর আগে শ্রীরামপুর পৌরসভার একজন কাউন্সিলরকে গ্রেফতার করায় শ্রীরামপুর থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর থানার আইসির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছিলেন। আইসিকে কটাক্ষ করে বলেছিলেন সুন্দরবনের সিংঘম। আর এদিন কল্যাণ ঘনিষ্ঠ কাউন্সিলরকে গ্রেফতার করল শ্রীরামপুর থানার পুলিশ।

এদিকে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জালিয়াতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে। মুর্শিদাবাদ জেলায় তিন জনকে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুরুষ হয়ে মহিলাদের এই প্রকল্পের সুবিধা নিতেন তাঁরা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে জালিয়াতির জাল কতদূর ছড়িয়েছে, সেটাই এখন দেখার।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত