TMC: ‘তৃণমূল দলে মেয়ের পেটে মায়ের জন্ম হয়েছে…’, কেন এমন কথা বললেন সজল ঘোষ?
Sajal Ghosh on TMC: কলকাতা হাইকোর্টের নির্দেশ, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবে ভিক্টোরিয়ার কাছে ক্যাথিড্রাল চার্চের সামনে। একই দিনে রানি রাসমণি রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবে ঋতব্রত-পন্থী তৃণমূল।

কলকাতা: তৃণমূল কার, তা নিয়ে লড়াই জারি। একুশে জুলাইয়র সভা যেমন দুই জায়গায় করেছিল তৃণমূল কংগ্রেস, তেমনই এবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও দুই জায়গা হবে। আজ, মঙ্গলবার (২৫ অগস্ট) কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে আগামী ২৮ অগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা যাবে। তবে দুই শিবিরকে দুই আলাদা জায়গায় সভা করবে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবে ভিক্টোরিয়ার কাছে ক্যাথিড্রাল চার্চের সামনে। একই দিনে রানি রাসমণি রোডে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবে ঋতব্রত-পন্থী তৃণমূল।
আদালতের এই রায় শুনে কালীঘাট-পন্থী তৃণমূলের নেতা কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। একুশে জুলাইও আমরা দেখেছি যে জোর করে তারা সভা করতে গেলেন মেয়ো রোডে, তখন চেয়ারগুলো ভরাতে পারেনি। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় জনজোয়ারে উপচে গিয়েছিল। আমরা আদালতকে একশোবার সম্মান করি। জনতার আদালতকেও সমানভাবে শ্রদ্ধা করি। বাকিটা কোর্ট বলছে। আমাদের দল ও ছাত্ররা সেটা দেখবে।”
এদিকে তৃণমূলকে আক্রমণ করে বরানগরের বিধায়ক সজল ঘোষ বলেন, “এই তৃণমূল দলে মেয়ের পেটে মায়ের জন্ম হয়েছে। তৃণমূলের যা বয়স, তৃণমূল ছাত্র পরিষদের বয়স তার থেকে অন্তত তিন গুণ বেশি। কারণ তৃণমূল এখনও কংগ্রেসের ডেট-টাকেই ফলো করে। ২৮ তারিখ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কীভাবে হয়? এর আগে তো সবদিন ২৮ অগস্ট পালন করেনি মমতা বন্দ্যোপাধ্যায়। ছুটির দিন, ইচ্ছামতো দিনে পালন করতেন। ২৮ তারিখে হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি।”
