AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ভর্তি নিল না দ্বিতীয় হাসপাতালও, অভিষেককে কী কী ওষুধ দিল জানেন!

Abhishek Banerjee Health Update: এদিন সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পিছন থেকে মারা হয়। জামাও ছেঁড়া হয়। এরপরও অবশ্য নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। পরে সেখান থেকে বেরিয়ে আসার পর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আসেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

Abhishek Banerjee: ভর্তি নিল না দ্বিতীয় হাসপাতালও, অভিষেককে কী কী ওষুধ দিল জানেন!
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তির প্রয়োজন নেই বলে জানাল দ্বিতীয় হাসপাতালওImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 30, 2026 | 10:53 PM
Share

কলকাতা: প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালের বিরুদ্ধে ট্রিটমেন্ট না করার অভিযোগ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, দ্বিতীয় ওই হাসপাতালও পরীক্ষার পর জানিয়ে দিল, কোনও গুরুতর আঘাত নেই অভিষেকের। ভর্তির প্রয়োজন নেই। চিকিৎসক প্যান ৪০ ট্যাবলেট দিয়েছেন অভিষেককে।

এদিন সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন অভিষেক। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পিছন থেকে মারা হয়। জামাও ছেঁড়া হয়। এরপরও অবশ্য নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। পরে সেখান থেকে বেরিয়ে আসার পর বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে আসেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

ওই হাসপাতালে চলে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন, “আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। উপর থেকে বলে দিয়েছে, ট্রিটমেন্ট না করতে।” এরপরই বাইপাসের ধারে ওই হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে আনা হয় অভিষেককে। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা তাঁদের নোটে লেখেন, “কোনও গুরুতর আঘাত নেই। ভর্তির প্রয়োজন নেই অভিষেকের।” সাধারণ স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়েছে বলে জানা যায়।

বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় ওই হাসপাতালের একটি প্রেসক্রিপশন পোস্ট করেছেন। সেখানে স্পষ্ট করা হয়েছে, গুরুতর শারীরিক আঘাতের লক্ষণ নেই। শুধু বুকে কিছু কালশিটের দাগ আছে। রোগী সচেতন। হাঁটাচলা করছেন। ভর্তির প্রয়োজন নেই।

এরপর কয়েকটি ওষুধ দেওয়া হয়েছে। নরম্যাল স্যালাইন ও রিংগার্স ল্যাকটেক (IV Infusion)। শরীরে তরল ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে। আঘাত, দুর্বলতা বা ডিহাইড্রেশন থাকলে সাধারণত দেওয়া হয়।

এরপর দেওয়া হয়েছে Pan 40 Injection। পাকস্থলীর অ্যাসিড কমানোর জন্য। গ্যাস্ট্রিক, অম্বল বা স্ট্রেস-আলসার প্রতিরোধে ব্যবহৃত হয়।

দেওয়া হয়েছে Emset Injection 1 amp। বমি বমি ভাব বা বমি প্রতিরোধের জন্য। আঘাতের পরে বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে দেওয়া হয়। এছাড়া ব্যথা ও প্রদাহ কমানোর জন্য দেওয়া হয়েছে  Dynapar AQ Injection 75 mg (Diclofenac)।

Follow Us
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
বুদ্ধদেব ভট্টাচার্যের নামে হবে রাস্তা? যা জানালেন কার্তিক মহারাজ
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
সোহরাওয়ার্দি অ্যাভিনিউ বদলে গোপাল মুখার্জি রোড, ঝোলানো হল নতুন বোর্ড
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
ক্যান্টিন কর্মীদের বেতন বাড়াতেও কাটমানি খাওয়ার চেষ্টা কালীচরণের?
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
৩ দিন পার, তারাতলায় উদ্ধার কাজ আপাতত শেষ বলে খবর
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ফিরহাদ হাকিমের প্রাক্তন OSD-এর আরও কুকীর্তি ফাঁস
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
ইঞ্জিনয়রের ভুল ছিল, উপর থেকে ঢালাই শুরু করা ঠিক হয়নি, বলছেন মানিকচাঁদ
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
তারাতলাকাণ্ডে চাপে ফিরহাদ হাকিম?
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
দাসপুরে স্কুলের ক্লাসরুমে তৃণমূল নেতার ডেকোরেটরের ব্যবসার সামগ্রী
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের ভারতীয় জনতা মজদুর সেলের
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬
তারাতলায় মৃত্যুপুরী, গোডাউন বিপর্যয়ে মৃত বেড়ে ১৬