AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan on Abhishek: ‘তর্কের খাতিরে ধরে নিচ্ছি কিছু ভুল হয়েছে তাবলে মেরে ফেলবে?’, ক্ষুব্ধ কল্যাণ

Abhishek Banerjee: বস্তুত, এ দিন তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতারের প্রতিবাদে ডানকুনি থানায় স্বারকলিপি জমা দিতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ এলাকার তৃণমূল নেতা নেত্রীরা। ডেপুটেশনে জমা দিয়ে ফেরার সময় বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও চরম উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও কেন্দ্রিবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Kalyan on Abhishek: 'তর্কের খাতিরে ধরে নিচ্ছি কিছু ভুল হয়েছে তাবলে মেরে ফেলবে?', ক্ষুব্ধ কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়,সাংসদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 31, 2026 | 8:38 AM
Share

হুগলি: সোনারপুরে দলীয় কর্মীর বাড়ি যেতে গিয়ে চরম হেনস্থার শিকার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banetjee)। তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। তৃণমূল সাংসদের দাবি, তাঁর চশমা-বেল্ট-ছিঁড়ে দেওয়া হয়েছে। অভিষেককে হেনস্থার ঘটনায় ক্ষুব্ধ হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

কল্যাণ কী কী বলেছেন?

তৃণমূল সাংসদ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা প্রমাণ করে বাংলায় কোনও আইন নেই। আগে অভিষেকের নিরাপত্তা তুলে দেওয়া হয়,অভিষেকের অসুস্থ  চোখে ইট-ডিম ছুড়ে আঘাত করা হয়। এটা কি বাংলার রাজনীতি?” এ দিন যে ঘটনা ঘটেছে আপাতত তার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ মেলেনি। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বলেন, “মানুষের ক্ষোভ বলা হচ্ছে, মানুষের ক্ষোভ সামলাতে না পারলে সরকার থেকে সরে যাক। তর্কের খাতিরে ধরে নিচ্ছি কিছু ভুল হয়েছে তাবলে মেরে ফেলবে ? এই সরকারের এক মুহূর্ত থাকা উচিত নয়। অপদার্থ মুখ্যমন্ত্রী। অভিষেক ও তৃণমূলের উপর রাগ রয়েছে তাই খতম করতে চাইছে শুভেন্দু অধিকারী। বিরোধী দল তৃণমূলকে রাজনীতি করতে দেবে না এটাই তার পলিসি।”

বস্তুত, এ দিন তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতারের প্রতিবাদে ডানকুনি থানায় স্বারকলিপি জমা দিতে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ এলাকার তৃণমূল নেতা নেত্রীরা। ডেপুটেশনে জমা দিয়ে ফেরার সময় বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও চরম উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও কেন্দ্রিবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Follow Us