AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘জীবন কখনই সহজ নয়’, ডিভোর্স নিয়ে অভিষেক প্রতিক্রিয়া দিতেই মুখ খুললেন অমিতাভ

Bachchan Family: সত্যি কি তাই! এৎ উত্তর একেবারেই স্পষ্ট নয়। তবে সম্প্রতি যে যে ছবি সামনে উঠে আসতে দেখা যাচ্ছে, তা যেন এই খবরেই একপ্রকার ঘি ঢালার কাজ করছে। তারই মাঝে জল্পনা যেন আরও উস্কে দিয়ে গিয়েছেন অভিনেতা অভিষেক বচ্চন।

'জীবন কখনই সহজ নয়', ডিভোর্স নিয়ে অভিষেক প্রতিক্রিয়া দিতেই মুখ খুললেন অমিতাভ
| Edited By: | Updated on: Jul 19, 2024 | 7:02 PM
Share

বেশ কয়েকদিন ধরেই বচ্চন পরিবার ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা খবর চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছে। কখনও অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য বচ্চনের সম্পর্ক, কখনও আবার ঐশ্বর্যের সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক নিয়ে রটছে নানা খবর। পরিবারের সদস্যদের সঙ্গে নাকি যোগাযোগ কমছে ঐশ্বর্য ও তাঁর মেয়ের। মায়ের সঙ্গে নাকি ছোট্ট আরাধ্যা আলাদাই থাকে। সত্যি কি তাই! এৎ উত্তর একেবারেই স্পষ্ট নয়। তবে সম্প্রতি যে যে ছবি সামনে উঠে আসতে দেখা যাচ্ছে, তা যেন এই খবরেই একপ্রকার ঘি ঢালার কাজ করছে।

তারই মাঝে জল্পনা যেন আরও উস্কে দিয়ে গিয়েছেন অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদ নিয়ে করা একটি পোস্টে লাইক করে বসেন অভিষেক বচ্চন। তারপরই নেটপাড়ার একাংশের মত, তিনি বোধহয় ইঙ্গিতে সম্পর্কের কথাই বোঝাতে চেয়েছেন। তবে এই বিষয়টা এখানেই থেমে থাকল না। এবার মাঠে নেমে পড়লেন অমিতাভ বচ্চন। ছেলের পোস্ট লাইক করার দুদিনের মাথায় এবার কলম ধরলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অমিতাভ।

সেখানেই এবার বিগ বি লিখলেন, ‘কঠিন কাজে ফেরা.. কঠিন.. কিন্তু জীবন কখনও সহজ নয়…’। তা দেখা মাত্রই এবার নানাজনের নানা মত। কোথাও গিয়ে কি এবার ইঙ্গিতেই সংসারের কথা প্রকাশ্যে আনলেন অমিতাভ? যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। সম্প্রতি অম্বানিদের বিয়েতে আলাদাই আসতে দেখা যায় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য বচ্চনকে। যদিও ওপর এক ভিডিয়োতে স্পষ্ট দেখা যায় ঐশ্বর্যের পাশেই বসে রয়েছেন অভিষেক বচ্চন, তার পাশে ছোট্ট আরাধ্যা। ফলে বিচ্ছেদের জল্পনা থাকলেও বচ্চন পরিবারের অন্দরমহলের সমীকরণ নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?