AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সন্তান জন্মের পরও নায়করা রোম্যান্স করতে পারেন, কিন্তু নায়িকারা নন: অমৃতা রাও

২০০২-এ ‘অব কে বরস’-এর মাধ্যমে ডেবিউ করেছিলেন অমৃতা। কিন্তু মনে রাখার মতো কাজ তাঁর কেরিয়ারে বিশেষ নেই।

সন্তান জন্মের পরও নায়করা রোম্যান্স করতে পারেন, কিন্তু নায়িকারা নন: অমৃতা রাও
অমৃতা রাও।
| Updated on: May 10, 2021 | 8:29 PM
Share

অমৃতা রাও (Amrita Rao)। অভিনয় প্রতিভা হোক বা সৌন্দর্য, কোনও কিছুতেই পিছিয়ে ছিলেন না। কিন্তু তবুও তাঁর বলিউডের (bollywood) কেরিয়ার খুব একটা জমেনি। তিনি নিজে সুযোগ না পাওয়ার জন্য আক্ষেপ করেন। আর বলিউডের সেই প্রচলিত ধারণারও বিরোধী তিনি। নায়িকাদের বিয়ে করলেই নাকি কেরিয়ার শেষ! একটা সময় পর্যন্ত এই ধারণা ছিল বলিউডে। এখন যদিও সেই মিথ ভেঙে অনেকেই কাজ করছেন। কিন্তু সেই ধারণার ফলে অনেক নায়িকার কেরিয়ারই শেষ হয়ে গিয়েছে। ব্যতিক্রম নন তিনিও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন অমৃতা।

অমৃতার কথায়, “শুধু মেয়েদের ক্ষেত্রেই এই সমস্যা হয়। পরিস্থিতি বদলে গেলেই ভয় পান নায়িকারা। ছেলেদের এই সমস্যা নেই। ব্যক্তিগত জীবনে বাবা হয়ে যাওয়ার পরেও তাঁরা নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে পারেন। কিন্তু নায়িকারা মা হয়ে যাওয়ার পর তাঁদের কেরিয়ার বদলে যায়।”

২০১৯-এ মুক্তিপ্রাপ্ত ‘ঠাকরে’ ছবিতে শেষ অভিনয় করেছিলেন অমৃতা। বাল সাহেব ঠাকরের বায়োগ্রাফিতে অনস্ক্রিন বাল সাহেব নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তাঁর চরিত্রের নাম ছিল মীনা। ২০০২-এ ‘অব কে বরস’-এর মাধ্যমে ডেবিউ করেছিলেন অমৃতা। কিন্তু মনে রাখার মতো কাজ তাঁর কেরিয়ারে বিশেষ নেই।

২০১৬-এ আরজে আনমোল তথা আনমোল সুদকে বিয়ে করেন অমৃতা। গত বছর নভেম্বরে তাঁদের পুত্র সন্তানের জন্ম হয়েছে। বিয়ের পর থেকেই ইন্ডাস্ট্রিতে নায়িকাদের একঘরে করে দেওয়ার ধারণার তীব্র প্রতিবাদ করেছেন তিনি।

আরও পড়ুন, জন্মদিনে গৃহবন্দি প্রিয়াঙ্কা ভট্টাচার্য কীভাবে সেলিব্রেট করছেন?

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?