AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সইফকে লাগাতার ঘুমের ওষুধ প্রাক্তন স্ত্রীর! কিচ্ছু জানতেন না তিনি

Saif Ali Khan: ১৯৯১ সালে পরিবারের অমতে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। প্রথম দিকে সব ঠিক থাকলেও পরবর্তীতে বিচ্ছেদ হয় তাঁদের। তবে জানেন কি পরিচালকের পরামর্শে সইফকে এক সময় লাগাতার ঘুমের ওষুধ দিয়েছিলেন অমৃতা। নেপথ্যে ছিল এক বিশেষ কারণ। আর এ সবই ঘটেছিল সইফের অগোচরে। হয়েছিল কী?

সইফকে লাগাতার ঘুমের ওষুধ প্রাক্তন স্ত্রীর! কিচ্ছু জানতেন না তিনি
| Updated on: Jul 21, 2024 | 7:55 PM
Share

১৯৯১ সালে পরিবারের অমতে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। প্রথম দিকে সব ঠিক থাকলেও পরবর্তীতে বিচ্ছেদ হয় তাঁদের। তবে জানেন কি পরিচালকের পরামর্শে সইফকে এক সময় লাগাতার ঘুমের ওষুধ দিয়েছিলেন অমৃতা। নেপথ্যে ছিল এক বিশেষ কারণ। আর এ সবই ঘটেছিল সইফের অগোচরে। হয়েছিল কী?

সে সময় পরিচালক সূরজ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’এর শুটিং চলছিল। ওই ছবির একটি গান ‘শুনো জি দুলহান’-এর শুট করার সময় বারবার শট রি-টেক করতে হচ্ছিল সইফকে। কিছুতেই যেন মন দিতে পারছিলেন না তিনি। সূরজের কথায়, “আমি ওঁর স্ত্রীকে ফোন করি। জানতে পারি ছবিতে কীভাবে সবটা ফুটিয়ে তুলবে তা নিয়ে এতটাই চিন্তা করছিল সইফ যে রাতের পর রাত ঘুমোচ্ছিল না পর্যন্ত।” সূরজ যোগ করেন, “যেহেতু একেবারেই ঘুমোচ্ছিল না আমি অমৃতাকে বলি সইফকে না জানিয়েই ঘুমের ওষুধ খাওয়াতে। ব্যস তাতেই কাজ হয়। ঘুমিয়ে ফ্রেশ হয়ে দারুণ শট দেয় ও। সবাই অবাক হয়ে যায়। সইফ নিজেও অবাক! কীভাবে সবটা ঠিক হল তা ও নিজেও জানতো না।”

১৯৯১ সালে সইফ আলি খান ও অমৃতা সিংয়ের বিয়ে হয়। সইফের বয়স তখন মাত্র ২০ বছর। অমৃতা সইফের থেকে ১২ বছরের বড়। বিয়ের কিছু বছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। যদিও প্রাক্তন স্ত্রী সঙ্গে সম্পর্ক খারাপ নয় তাঁর। অমৃতা ও সইফের সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানের সঙ্গেও পতৌদি পরিবারের সম্পর্ক বেশ ভাল।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর