‘দেখা করতে চান?’, ‘রেট’ বেঁধে দিলেন পরিচালক
Anurag Shocking Post: নিজেই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখা না করেই করণ তাঁর সম্পর্কে মন্তব্য করে বসেছিলেন, তিনি সাইকোপ্যাথ। তখনই মেজাজ হারিয়ে অনুরাগ বলেছিলেন 'করণ একজন মোটা বাচ্চা, যিনি মনে করে এখনও স্কুলেই পড়ছেন তিনি'।

বহুবার বিতর্কে নাম জড়িয়েছে পরিচালক অনুরাগ কাশ্যপের। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বলিউডের নানা সেলেবদেরকে নিয়ে কখনও তাঁর খোলামেলা উপদেশ, কখনও আবার তাঁর বিতর্কিত মন্তব্য। একবার পর পর বলিউডের ছবি ফ্লপ হওয়া নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। যশরাজ ফিল্মসের ছবিটা যখন এমন, তখনই আদিত্য চোপড়াকে উপদেশ দিয়েছিলেন যে, পরিচালকদের নিজেদের মত করে কাজ করতে দিন। নিজেদের মতামত তাঁদের ওপর চাপিয়ে দেবেন না। করণ জোহরের সঙ্গে অতীতে ভয়ানক বচসায় জড়িয়ে পড়েছিলেন অনুরাগ কাশ্যপ। নিজেই জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখা না করেই করণ তাঁর সম্পর্কে মন্তব্য করে বসেছিলেন, তিনি সাইকোপ্যাথ। তখনই মেজাজ হারিয়ে অনুরাগ বলেছিলেন ‘করণ একজন মোটা বাচ্চা, যিনি মনে করে এখনও স্কুলেই পড়ছেন তিনি’।
এবার নবাগতদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অনুরাগ। শনিবার সকালে চাঞ্চল্যকর পোস্ট সামনে আনলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। বহু অভিনেতা-অভিনেত্রী বলিউডে জায়গা করে দিয়েছেন তিনি। দিয়েছেন কাজের সুযোগ। এরপর নিজৃনিজ অভিনয়গুণে কেউ টিকেছেন, কেউ আবার সময়ের সঙ্গে সঙ্গে ছিটকে গিয়েছেন। তবে এই নবাগতদের নিয়ে খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি তাঁর। তাই এবার নিলেন এক কঠিন সিদ্ধান্ত। ঠিক করলেন নিজের দর। অর্থাৎ তাঁর সঙ্গে দেখা করতে হলে, কাজ চাইতে হলে, মোটা টাকা দিতে হবে। সময় ভিত্তিতে টাকার অঙ্ক বলদাতে থাকবে।
View this post on Instagram
ঠিক কী লিখলেন তিনি তাঁর সোশ্যাল পোস্টে?
আমি অনেকটা সময় নষ্ট করেছি, নতুনদের কাজের সুযোগ দেওয়ার পিছনে। যে মধ্যমেধারা বিশ্রীভাবেই সফরে ইতি টেনেছেন। সেই কারণে থেকে আমি আমার সময় নষ্ট করতে চাই না এমন কিছু মানুষের সঙ্গে দেখা করে, যাঁরা মনে করেন তাঁরা ক্রিয়েটিভ, তাঁরা জিনিয়াস। তাই এবার থেকে আমার দর থাকবে। যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্যে দেখা করতে চান, ১০ থেকে ১৫ মিনিটের মূল্য ১ লাখ টাকা। আধঘণ্টার জন্য ২ লাখ টাকা। একঘণ্টার জন্য ৫ লাখ টাকা। ফলে এবার যদি আপনার মনে হয়, আপনি এই টাকাটা বহন করতে পারবেন, যোগাযোগ করুন, নয়তো এসব থেকে দূরে থাকুন। আর সমস্ত টাকা অগ্রিম মিটিয়ে দেবেন।
