Bigg Boss Bangla: বিগ বসের ঘরে পা রেখেই রাজবীরকে সাবধান করলেন অনুষ্কা! নিশানায় কি তবে নন্দিনী?

Anushka Ghosh Bigg Boss Bangla: বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিলেন অনুষ্কা ঘোষ। আর ঘরে ঢুকেই রাজবীরকে দিলেন এক বিশেষ সতর্কবার্তা। নিশানায় কি নন্দিনী? কোন? প্রতিযোগীকে কী বললেন তিনি?

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে পা রেখেই রাজবীরকে সাবধান করলেন অনুষ্কা! নিশানায় কি তবে নন্দিনী?
কী বলেছেন তিনি?

Sep 27, 2026 | 5:23 PM

অনুষ্কা ঘোষ (Anushka Ghosh) এবার ‘বিগ বস বাংলা’-এর ঘরে! রিয়্যালিটি শোয়ের দুনিয়ায় কখন যে কী হয়, তা আগে থেকে বলা বড় মুশকিল। তবে এবার বিগ বসের ঘরে পারদ চড়াতে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পা রাখলেন এই পরিচিত মুখ। আর ঘরে ঢুকেই রীতিমতো চমক দিলেন তিনি। তাঁকে হঠাৎ ঢুকতে দেখে সোনামণি আর তনুশ্রীদের তো চোখ কপালে ওঠার জোগাড়! অবাক হয়ে তনুশ্রী বলেই বসলেন, “কে রে?” এদিকে অনুষ্কা কিন্তু একটুও সময় নষ্ট করেননি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই শুরু করে দিলেন সবার খেলার বিচার।

বিগ বসের অন্দরমহলে পা রেখেই দীপেন্দু আর রাজবীরকে জড়িয়ে ধরেন অনুষ্কা। এরপর একে একে সবার খেলার ধরন নিয়ে নিজের মতামত জানাতে থাকেন। তিনি জীতুর অভিনয়ের দারুণ প্রশংসা করেন। দুর্নিবারকে বলেন খুব মিষ্টি একজন মানুষ। দীপেন্দুর খেলার প্রশংসা করার পাশাপাশি তাঁর পরামর্শ, বাড়ির ভিতরে যা যা হচ্ছে, তা নিয়ে দীপেন্দুকে নিজের মতামত আরও বেশি করে জানাতে হবে। আর তনুশ্রীকে তিনি সাফ জানান, তনুশ্রী নাকি নিজের খেলায় রীতিমতো কাঁপিয়ে দিচ্ছেন!

রাজবীরকে বিশেষ সতর্কবার্তা

সবচেয়ে বেশি নজর কাড়ল রাজবীরের প্রতি অনুষ্কার মন্তব্য। রাজবীরকে তিনি এক বিস্ফোরক কথা বলেন। অনুষ্কা সোজা জানিয়ে দেন, “রাজবীর ভালো খেলছ। তুমি কারওর পাল্লায় পড়ে নিজের গেমটা খারাপ করো না প্লিজ।” অনুষ্কার এই কথার সঙ্গে একমত হয়ে মাথাও নাড়েন রাজবীর। কিন্তু অনুষ্কা ঠিক কাকে ইঙ্গিত করলেন? বিগ বসের ঘরে এখন নন্দিনীর সঙ্গে রাজবীরের একটা বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। তবে কি নন্দিনীর দিকেই আঙুল তুললেন নতুন প্রতিযোগী? এই নিয়ে দর্শকদের মনেও জল্পনা শুরু হয়ে গিয়েছে।

টক্কর কি তবে রাজবীরের সঙ্গেই?

এর আগে ‘দাদার দরবার’-এ এসে অনুষ্কা জানিয়েছিলেন, তাঁর কাছে খেলার সবচেয়ে বড় দিক হল মানবিকতা। তাঁর নিজের মধ্যে যেমন মানবিকতা আছে, তেমনই সহ্য করার ক্ষমতাও অনেক। অনুষ্কার মতে, এই ঘরে রাজবীর দে একজন বেশ শক্তিশালী প্রতিযোগী। তাই আগামী দিনে রাজবীরের সঙ্গে তাঁর একটা জোরদার টক্কর হওয়ার আশঙ্কাও করছেন তিনি।

এখন দেখার বিষয়, অনুষ্কা কি এই ঘরের পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারবেন? টেলিভিশন জগতে তাঁর যে পরিচিতি রয়েছে, তা বিগ বস বাংলার ঘরে কোনও কাজে লাগে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। নাকি বাকি প্রতিযোগীরা মিলে দল পাকিয়ে তাঁকেও কোণঠাসা করে দেবেন? সময়ের সঙ্গে সঙ্গেই সব উত্তর পাওয়া যাবে।

Loading...
Unable to load recommendations.
Follow Us