AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

উত্তম কুমারের গাওয়া গান গেয়েই সুপারহিট আরতি, জানেন কোন সেই কালজয়ী গান?

এরপর পুজোর গান খুঁজছি, তখন কলকাতায় এসে খোকা মানে সুবর্ণ কান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করি। খোকা বলল অবশ্যই দেব। গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা আসাধারন। আমি মুম্বইতে মিউজিক কম্পানিকে বললাম, দারুণ রোমান্টিক একটা গান রয়েছে, ওরাও রাজি হয়ে গেল। এর পর 'এই মোম জোছনায়' গানটি আমি রেকর্ড করলাম। পুজোয় রেকর্ড বেরোতেই সুপারহিট। অসাধারণ সুর ও কথা।

উত্তম কুমারের গাওয়া গান গেয়েই সুপারহিট আরতি, জানেন কোন সেই কালজয়ী গান?
| Edited By: | Updated on: Apr 16, 2026 | 2:23 PM
Share

স্বর্ণযুগের বহু গান প্রজন্মের পর প্রজন্ম আজও বুঁদ হয়ে শোনে। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের গান ছাড়াও বাঙালির একান্ত আপন মধুর মত স্বর কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়ের। তাঁর গাওয়া গান ‘এই মোম জোছনায় ‘ গানটি আজও শ্রোতাদের মনে রাজ করছে। সব গানের একটা ইতিহাস থাকে, সেই সকল গান তৈরির গল্প নিয়ে আড্ডায় বসেছিলেন গায়িকা আরতি মুখোপাধ্যায়। টিভিনাইন বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সংগীত শিল্পী আরতি মুখোপাধ্যায় বলেন, ” আমাদের সময় গান আমাদের কাছে কম আসত। বরং আমরা নিজেরাই গান খুঁজতাম। ‘এই মোম জোছনায়..’ যে গানটি সেটা প্রথম শুনেছিলাম উত্তম কুমারের গলায়। সেই সময় উত্তম বাবুর শিল্পী সংসদের একটি বৈশাখী অনুষ্ঠানে গিয়েছি, সেখানেই উত্তম কুমার হারমোনিয়াম বাজিয়ে গানটি গাইছে, পাশে বসে আছেন সুপ্রিয়া। ও মাঝে মাঝে যোগ করছেন ‘এসো না গল্প করি’। আমার তো শুনে এতো পছন্দ হয়েছে, ভাবছি কি করে গানটা পাওয়া যায়। এই গানের সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ, আমি বললাম গানটা খুব সুন্দর, এটা যদি গাওয়া যেত। সঙ্গে সঙ্গে দাদা বললেন নিশ্চয়ই গাইবে। থাকবে তোমার জন্য। এরপর আমি মুম্বই চলে যাই, কিছুদিন পর নচিকেতা ঘোষের মৃত্যু হয়। আবার শুনলাম এই গান উত্তম কুমার হারমোনিয়াম বাজিয়ে রেকর্ড করেছে। ভাবলাম এই গান আর গাওয়া হল না।

এরপর পুজোর গান খুঁজছি, তখন কলকাতায় এসে খোকা মানে সুবর্ণ কান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করি। খোকা বলল অবশ্যই দেব। গৌরিপ্রসন্ন মজুমদারের লেখা আসাধারন। আমি মুম্বইতে মিউজিক কম্পানিকে বললাম, দারুণ রোমান্টিক একটা গান রয়েছে, ওরাও রাজি হয়ে গেল। এর পর ‘এই মোম জোছনায়’ গানটি আমি রেকর্ড করলাম। পুজোয় রেকর্ড বেরোতেই সুপারহিট। অসাধারণ সুর ও কথা। আমি সব সময় মনে করি, গানটা আমার কপালে ছিল। না হলে এতকিছু হওয়ার পরও গানটা গাওয়ার সুযোগ পেয়েছি। ” তিনি আরও বলেন, “উত্তম বাবুও আপত্তি করেননি , ওর রেকর্ড করা গান এখন স্যোশাল মিডিয়ায় এখন শোনা যায়। “

Follow Us
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
কমিশনে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রার্থী
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন
নিরাপত্তার অভাব! গণনা কেন্দ্র কমিয়ে আনল কমিশন